হোম
অপরাধ

নওগাঁ-৬ আসনে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২৩ ৫:০৩ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, স্টাফ রিপোর্টার: নওগাঁ-৬ আসনে নির্বাচনী প্রচারণায় সহিংসতা দেখা দিয়েছে। ওই আসনের রানীনগর উপজেলা সদরে নৌকা ও স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের কর্মী সমর্থকদের মধ্যে পৃথক সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার কাশিপুর ও বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- রানীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক  সহসভাপতি আনোয়ার হোসেন (৫০), মহাবুর হোসেন সুমন  (৪৬), রানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক (৩১), রবিউল ইসলাম (৩৩), আওয়ামী লীগনেতা ফারুক হোসেন (৪৫), কাশিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মন্ডল (৪৭)। বাকিদের নাম পরিচয় জানা যায়নি।

আহতদের মধ্যে স্বতন্ত্র প্রার্থীর ২জন সমর্থক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ২জন জেলা সদর হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছেন এবং অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা গ্রহণ শেষে বাড়ি ফিরে গেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পাঁচটার দিকে উপজেলার কাশিমপুর এলাকায় ট্রাক প্রতিকের লোকজন নির্বাচনী প্রচারণায় বের হন। এ সময় নৌকার লোকজনের সাথে সংঘর্ষ বাধে। সেখানেই দুপক্ষের ৬ জন আহত হয়। এরই জেরে রানীনগর বাস টার্মিনাল এলাকায় আবারো হামলার ঘটনা ঘটে। এতে সেখানেও আহত হন বেশ কয়েকজন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে উভয় পক্ষের আহতরা রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নওগাঁ সদর হাসপাতালে ভর্তি আছেন।

স্বতন্ত্র প্রার্থী এ্যাড. ওমর ফারুক সুমন জানান
সোমবার সন্ধ্যায় তার স্ত্রী নির্বাচনী প্রচারনার কাজে উপজেলার কাশিমপুর চারাপাড়া এলাকায় গেলে নৌকা প্রার্থীর সমর্থকরা তাদেরকে বাধা দিয়ে আটকে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্ত্রীসহ অন্যদের উদ্ধার করার সময় নৌকা প্রার্থীর সমর্থকরা তার উপর হামলা করে। অপরদিকে উপজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করার সময় আনোয়ার হোসেনকে (কাঠ আনোয়ার) রড ও দেশীয় লাঠি দিয়ে মারপিট করে নৌকার লোকজন। এছাড়া উপজেলার জিয়ানীপাড়া নামক স্থানে মালেক নামক আরেকজনকে মারপিট করে। গুরুত্বর আহত অবস্থায় আনোয়ার ও মালেককে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে নৌকার প্রার্থী আনোয়ার হোসেন হেলাল বলেন, ‘আমাদের কোন কর্মী তাদের উপর হামলা চালায় নাই। উল্টো তাদের কর্মী সমর্থকরা নৌকার কর্মীদের মারপিট করে আহত করেছে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, ‘মারপিটের পৃথক পৃথক স্থান পরিদর্শন করা হয়েছে। উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত ভাবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 12 hours আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 1 day আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 2 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 2 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 2 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 3 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 3 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 3 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক