হোম
নির্বাচিত কলাম

নওগাঁয় আশ্রায়ন প্রকল্পের কাজে অবহেলায় পিআইওকে শোকজ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২২ ৬:৩০ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান,নওগাঁর থেকেঃ মুজিববর্ষ উপলক্ষে নওগাঁর বদলগাছী উপজেলার আবাদপুরে নির্মানাধীন ৩০টি একক গৃহ নির্মাণ কাজে অবহেলার অভিযোগ উঠেছে বদলগাছী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) ময়নুল ইসলামের বিরুদ্ধে। দীর্ঘ ৫ মাসেও ৩০টি গৃহ নির্মাণ কাজ সম্পন্ন করে উপকারভোগীদের মাঝে হস্তান্তর করতে না পারায় নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলপনা ইয়াসমিন লিখিত চিঠি দিয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) ময়নুল ইসলামকে শোকজ করেছেন।

২৯ নভেম্বর তারিখে ইস্যূকৃত পত্র প্রাপ্তির সাত কর্মদিবসের মধ্যে সন্তোষজনক ব্যাখা দিতে বলা হয়েছে চিঠিতে। ২৯ নভেম্বর শোকজ লেটারটি পিআইওকে দেয়া হলেও মঙ্গলবার চিঠিটি সাংবাদিকদের হাতে আসে। শোকজ পত্রের অনুলিপি প্রকল্প পরিচালক, আশ্রায়ন-২ প্রকল্প, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়, নওগাঁর জেলা প্রশাসক ও জেলা ত্রান ও পূনর্বাসন কর্মকর্তা বরাবরে দেয়া হয়েছে। শোকজ চিঠিতে বলা হয়েছে, মুজিববর্ষ উপলক্ষে ২০২১-২০২২ অর্থবছরে আশ্রায়ন-২ প্রকল্পের অধীন ‘‘ভূমিহীন ও গৃহহীন ‘‘ক’’ শ্রেণীর পরিবারের জন্য একক গৃহ নির্মাণ কাজ নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন না করায় শোকজ প্রদান।

এদিকে বুধবার সকালে সরজমিনে নওগাঁর বদলগাছী উপজেলার আবাদপুর গ্রামে গিয়ে নির্মানাধীন বাড়ী গুলোতে শেষ মুহুর্তেও কাজ করতে দেখা গেছে। কোথাও রং করা হচ্ছে আবার কোথাও টিনের চালা, দরজা, জানালার কাজ আবার কোথাও ইট সিমেন্টের কাজ করা হচ্ছে। এখনো কাউকে ঘরগুলো হস্তান্তর করা হয়নি। এনেিয় উপকার ভোগীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

শোকজ লেটারে বলা হয় মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রায়ন-২ শাখার ২৯ মে ২০২২ তারিখে ইস্যূকৃত পত্র যা ৬ জুন ২০২২ তারিখে পাওয়া যায়। বদলগাছী উপজেলার ৩০টি একক গৃহ নির্মানের জন্য সর্বমোট ৭৯ লাখ ৪১ হাজার টাকা বরাদ্দ পাওয়া যায়। নভেম্বর,২০২২ মাস পর্যন্ত গৃহ নির্মাণ সম্পন্ন হয়নি। টয়লেটের সেফটি ট্যাংকের কাজ অবশিষ্ট রেখেছেন যার ফলে উপকারভোগী উঠানো সম্ভব হচ্ছেনা এর ফলে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে এবং উপকারভোগীরা অনিশ্চিয়তার মধ্যে আছে। জুলাই মাসে পুরোদমে কাজ শুরু হলেও আপনার অবহেলার কারনে আবাদপুর আশ্রায়ন প্রকল্পে একই জায়গায় নির্মানাধীন মাত্র ৩০টি বাড়ীর কাজ পাঁচ মাসেও সম্পন্ন হচ্ছেনা। আপনার অবহেলার কারনে এবং সরজমিনে দেখে বোঝা যায় কম মিস্ত্রি দিয়ে এবং কাজের প্রত্যেকটি স্টেজে বিলম্বের কারনে দেরী হচ্ছে মর্মে প্রতিয়মান হয়।

আপনি ৩০টি ঘরের ১০০% কাজ ৫ মাসেও কেন সম্পন্ন করতে পারেননি তার সন্তোষজনক ব্যাখা পত্র প্রাপ্তির ৭ কর্মদিবসের মধ্যে লিখিত ভাবে জানানোর জন্য বলা হলো। খোঁজ নিয়ে জানা গেছে ুমুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্পের কাজ অন্য উপজেলা গুলোতে অেেনক আগেই শেষ করে উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক অন্য এক উপজেলাার পিআইও বলেন, প্রতিটি অর্থ বছরের কাজ অর্থ বছরের মধ্যে শেষ করার নিয়ম। আমরা সর্বোচ্চ তিন মাসের মধ্যে বাড়ী ঘর নির্মাণ করে উপকারভোগীদের মাঝে হস্তান্তর করেছি। বদলগাছী উপজেলায় ৫ মাসেও কেন কাজ শেষ হয়নি তা সংশ্লিষ্ট পিআইও বলতে পারবে। তবে, এ ক্ষেত্রে কাজে তার ুঅবহেলা রয়েছে বলে তিনি জানান।

বদলগাছী উপজেলা প্রকল্প বাস্তাবায়ন অফিসার (পিআইও) ময়নুল ইসলামের সাথে কথা বলা হলে তিনি জানান, আমি শোকজ লেটারের জবাব ইতিমধ্যে দাখিল করেছি এবং আশ্রায়ন প্রকল্পের কাজ শেষ করার চেষ্ঠা করছি। তিনি বলেন, আশ্রায়ন প্রকল্পের কাজ শুরুর পর থেকে বর্ষা শুরু হওয়ায় সঠিক সময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি। অতি দ্রুত কাজ শেষ করে উপকারভোাগীদের মাঝে হস্তান্তরের চেষ্ঠা চলছে।

এ ব্যাপারে নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলপনা ইয়াসমিনের সাথে কথা বলা হলে তিনি জানান, ৫ মাসেও পিআইও মাত্র ৩০টি বাড়ী নির্মান করে হস্তান্তর করতে না পারার এবং নির্মাণ কাজে তার অবহেলার বিষয়টি প্রতিয়মান হওয়ার কারনে তাকে শোকজ করা হয়েছে। সরকারী কোন কর্মকর্তাকে শোকজ একটি গোপননীয় বিষয়। এটা নিয়ে এর চেয়ে বেশী কথা বলা সম্ভব না। তবে তিনি বলেন, ইতিমধ্যে কিছু বাড়ীর কাজ শেষ হয়েছে। অতি শীঘ্রই বাড়ী গুলো উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

আদমদীঘিতে ৪০ লিটার চোলাইমদসহ সুজন পাহান গ্রেফতার: ডিএনসি।
অপরাধ 2 hours আগে

সুনামগঞ্জে ১৪৪ ধারা জারির পরও থামেনি দখলচেষ্টা,বিশ্বম্ভরপুরে উত্তেজনা।
আইন-বিচার 2 hours আগে

জ্বালানি তেল পাচার রোধে পঞ্চগড়ের বিভিন্ন সীমান্তে বিজিবির টহল জোরদার।
রংপুর 2 hours আগে

দিনাজপুর সীমান্তে বিজিবি ও র‌্যাবের অভিযানে আসামীসহ ভারতীয় স্কাফ সিরাপ
আইন-বিচার 14 hours আগে

কুড়িগ্রামের একটি পিকআপ ভ্যানে আলুর বস্তায় মিলল ৯ কেজি গাঁজা
অপরাধ 19 hours আগে

দিনাজপুরের মোহনপুর রাবারড্যাম ফুটো,দুশ্চিন্তায় কৃষক।
অর্থনীতি 23 hours আগে

উন্নয়নের স্বপ্ন আটকে আছে সুনামগঞ্জের জাদুকাটায়, কবে চালু হবে সেতু?
জনদুর্ভোগ 1 day আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সেতুর অভাবে সীমান্তবর্তী দশটি গ্রামের হাজার হাজার মানুষের
জনদুর্ভোগ 2 days আগে

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ছত্র ছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে
অপরাধ 3 days আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক