হোম
জাতীয়

নওগাঁর ৬টি আসনে মনোনয়নপত্র বাছাইয়ে ৩৩জন বৈধ,২২জন বাতিল ও ১জন অপেক্ষামান

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০২৩ ১২:৪৬ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁর ৬টি আসনে মনোনয়নপত্র বাছাইয়ে ৩৩জন বৈধ ও ২২জনকে বাতিল করা হয়েছে। এছাড়া ১জন অপেক্ষামান রয়েছে। জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা মো: গোলাম মওলা বাছাই শেষে মনোনয়নপত্র বৈধ ও বাতিল ঘোষণা করেন। সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দুই দফায় ৬টি আসনের চ’ড়ান্ত এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। ভারতীয় সীমান্ত ঘেষা নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে চেয়ে ৬জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

বাছাই শেষে তাদের মধ্যে ২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং আওয়ামীলীগ মনোনিতসহ ৪জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। ভারতীয় সীমান্ত ঘেষা আরেকটি আসন নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে চেয়ে ৯জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বাছাই শেষে তাদের মধ্যে ৬প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং আওয়ামীলীগ মনোনিতসহ ৩জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে ১১জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এরমধ্যে আওয়ামীলীগ মনোনিতসহ ৫জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ আর ৫জনের বাতিল করা হয়েছে এবং ১জন অপেক্ষামান রয়েছে। নওগাঁ-৪ (মান্দা) আসন থেকে ১০জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এরমধ্যে আওয়ামীলীগ মনোনিতসহ ৬জনের মনোনয়নপত্র বৈধ ও ৪জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। নওগাঁ-৫ (সদর) আসন থেকে ৭জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

এর মধ্যে আওয়ামীলীগসহ ৬টি মনোনয়নপত্র বৈধ আর ১টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসন থেকে ১২জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে আওয়ামীলীগ মনোনিতসহ ৮জনের মনোনয়নপত্র বৈধ আর ৪জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। হলফনামায় তথ্য গোপন, এক শতাংশ নমুনা ভোটারের স্বাক্ষর ও তথ্যের গরমিলসহ বিভিন্ন ক্রটির কারণে এসব মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আগামী ১৮ ডিসেম্বর প্রতিক বরাদ্দ করা হবে।

নির্বাচন বিধি মেনে সকল বৈধ প্রার্থীদের তাদের নির্বাচনী কর্মকান্ড পরিচালনার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়েছে। যদি কোন প্রার্থী নির্বাচনী আচরন বিধি না মানেন তাহলে অভিযোগ পেলে সেই প্রার্থীর বিরুদ্ধে কঠোরতম আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা মো: গোলাম মওলা। এসময় জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামান, জেলা অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমানসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও প্রার্থীরা উপস্থিত ছিলেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 8 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 14 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 15 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 1 day আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 1 day আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক