admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ মে, ২০২২ ৯:৩৮ অপরাহ্ণ
এনামুল হক,(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
১৪ মে শনিবার দুপুর ১২ টায় জেলা পরিষদ ডাক বাংলোতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আঃখালেক এর সভাপতিত্বে পত্নীতলা উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়। উক্ত আহবায়ক কমিটি গঠনে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছাঃ পারভিন আক্তার, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক লিপি সাহা, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুন্নি সর্মা, পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আঃ খালেক,পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আঃ গফফার সহ অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তব্য শেষে গভীর পর্যালোচনা করে বীর মুক্তিযোদ্ধা কন্যা ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাতিজাতুল কোবরা মুক্তা কে আহবায়ক, সাবিনা আক্তার কে যুগ্ম আহবায়ক নাম ঘোষনা করেন জেলা মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।