হোম
অপরাধ

নওগাঁর পত্নীতলায় ভুল তথ্য দিয়ে সরকারী জমি পত্তন নেওয়ার অভিযোগ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২২ ৩:৫৫ অপরাহ্ণ

ফাইল ছবি

এনামুল হক,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় ভুল তথ্য দিয়ে সরকারী খাস খতিয়ানভুক্ত জমি পত্তন নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার অর্জুনপুর গ্রামের মৃত দোস্ত মোহাম্মদের ছেলে মোঃ ইয়াছিন আলীর বিরুদ্ধে এই অভিযোগ করেন তার ভাই মোঃ মোজাম্মেল হক।

মোজাম্মেল হক বলেন, উপজেলার অর্জুনপুর মৌজাস্থ ২৫৯ নং দাগে ০.১৬ শতক জমি ০১ নং খাস খতিয়ান ভুক্ত সম্পত্তি। আমি একজন ভূমিহীন হওয়ায় উক্ত সম্পত্তিতে র্দীঘদিন যাবৎ বসতবাড়ী নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস করে আসছি। পরবর্তীতে আমার ছোট ভাই ইয়াছিন আলী একই সম্পত্তির কিছু অংশে বসতবাড়ী নির্মাণ করে বসবাস শুরু করে। এরপর গত ২০২০ সালে জানতে পারি ভূমি অফিসে ভুল তথ্য দিয়ে আমার দখলীয় বসতবাড়ী সহ ৩ টি দাগে ০.৩৬ শতক জমি পত্তন কেসের মাধ্যমে কবুলিয়ত দলিল সম্পাদন করে নেয় ইয়াছিন আলী। যার মধ্যে ২৫৯ নং দাগে ০.০৮ শতক জমির উপর আমার বসতবাড়ী রয়েছে। এমতাবস্থায় তার কবুলিয়ত দলিলটি আংশিক সংশোধন পূর্বক প্রদানকৃত সম্পত্তির মধ্যে আমার দখলীয় বসতবাড়ীর উক্ত দাগের ০.০৮ শতক সম্পত্তি আমার নামে কবুলিয়ত না করলে আমি আমার পরিবার গৃহহীন হয়ে যাবো।

জানাযায়, এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) পত্নীতলা, নওগাঁ বরাবর উক্ত কবুলিয়ত দলিল আংশিক সংশোধনের জন্য একটি আবেদন করে মোজাম্মেল হক। উক্ত আবেদনের প্রেক্ষিতে সরেজমিনে তদন্ত করে দিবর-শিহাড়া-নিমইল ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মোঃ সামসুদ্দীন সরকার ২৮ জুলাই ২০২০ সালে স্বাক্ষরিত একটি প্রতিবেদন সহকারী কমিশনার (ভূমি) পত্নীতলা, নওগাঁ বরাবর জমা দেন। প্রতিবেদনে বলা হয়েছে, আবেদনের আলোকে রেজিস্টার পত্র যাচাই সহ সরেজমিনে তদন্ত করা হয়। রেজিস্টার পত্র যাচাই অন্তে দেখা যায় অর্জুনপুর মৌজার ১ নং খাস খতিয়ান ভুক্ত নালিশী ২৫৯ নং দাগে ০.১৬ একর সম্পত্তি সহ ০.৩৬ একর সম্পত্তি বিবাদী বরাবর উপরোক্ত পত্তনী কেসের মাধ্যমে বন্দোবস্ত প্রদান করা হয়। সরেজমিনে তদন্ত কালে বাদী বিবাদী সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। স্থানীয় লোকজনের বক্তব্যে জানা যায়, আবেদনকারীর (মোজাম্মেল হকের) বাড়ীটি পত্তন গ্রহনের পূর্ব হতে রয়ছে। তদন্ত কালে দেখা যায় নালিশী ২৫৯ নং দাগে ০.১৬ একর সম্পত্তির মধ্যে মোঃ মোজাম্মেল হকের ০.০৭২৫ একর সম্পত্তির উপর এবং মোঃ ইয়াছিন আলীর ০.৮৭৫ একর সম্পত্তির উপর বাড়ী ঘর রয়েছে।

পত্তন গ্রহীতা অফিসকে ভূল তথ্য পরিবেশনের মাধ্যমে মোজাম্মেল হকের বসত বাড়ী পত্তন নেওয়া মোটেই সমুচীন হয়নি। মোজাম্মেল হক একজন ভূমিহীন কৃষি পরিবার। পত্তনী কেসটি উপজেলা কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক সংশোধন করা যেতে পারে বলে ওই প্রতিবেদনে সুপারিশ করা হয়। পরবর্তীতে ৪০২৯/৮৯ নং পত্তনী কেস আংশিক সংশোধন বিষয়ে ১৭ ফেব্রুয়ারী ২০২১ এবং ০৮ ডিসেম্বর ২০২১ ইং পৃথক দুইটি তারিখ ধার্য থাকলেও ইয়াছিন আলী হাজির হয়নি বলে জানান মোজাম্মেল হক। পরবর্তী কালে ২০২১ সালের ৭ ডিসেম্বর পত্নীতলা সিনিয়র সহকারী জজ আদালতে মোজাম্মেল হক এবং পত্নীতলা সহকারী কমিশনার (ভূমি) কে বিবাদী উল্লেখ করে চিরস্থায়ী নিষেধাজ্ঞা দাবী করে মামলা করেন ইয়াছিন আলী।

এবিষয়ে সোমবার বক্তব্যের জানার জন্য ইয়াছিন আলীর বাড়ীতে গেলে তাকে বাড়ীতে পাওয়া যায়নি। মুঠো ফোনে কথা হলে তিনি জানান, আমি নওগাঁতে আছি ফিরে এসে সাক্ষাতে কথা বলবো। স্থানীয় ইউপির নবনির্বাচিত ইউপি সদস্য হারুন অর রশিদ বলেন, দেশ স্বাধীনের আগে থেকে মোজাম্মেল ওই বাড়ীতে পরিবার সহ বসবাস করছে। পত্তনী কবুলিয়তটির সংশোধন করা না গেলে তাকে তার পরিবার সহ গৃহহীন থাকতে হবে। এবিষয়ে মঙ্গলবার (৮ ফেব্রæয়ারী) পত্নীতলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদুল ইসলামের কাছে মুঠো ফোনে বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, নথি পত্র না দেখে বক্তব্য দেওয়া যাবেনা। নথি পত্র দেখে পরে জানানো যাবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 2 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 24 hours আগে

ঠাকুরগাঁওয়ে ৫ শত পরিবারের ভাগ্য গড়া সেই ফাতেমা আজ দেনার
রংপুর 1 day আগে

দিনাজপুরের বিরামপুরে রং ও কেমিক্যাল মিশ্রিত জ্যান্ত মাগুর ও শিং
আইন-বিচার 1 day আগে

কুড়িগ্রামের রাজারহাটে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষে আহত ৬জন।
অপরাধ 2 days আগে

বগুড়ায় দুই নারীকে বেঁধে রেখে দুর্ধর্ষ ডাকাতি।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরে ডিএনসির অভিযানে ৩ হাজার ২০টি ইয়াবা ট্যাবলেট সহ আটক-১।
অপরাধ 2 days আগে

সুনামগঞ্জ কাবিখা বাস্তবায়ন মনিটরিং কমিটি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 2 days আগে

সাভার প্রেসক্লাবকে জমিসহ ভবন তৈরি করে দেয়া হবে: ইয়াসিন ফেরদৌস।
ঢাকা 2 days আগে

ঠাকুরগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ-চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু।
দুর্ঘটনা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক