admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২১ ২:০৭ অপরাহ্ণ
দ্বিতীয় বিয়ে ৫৬ বছর বয়সে হেলিকপ্টারে চড়ে। ৫৬ বছর বয়সী এক ব্যক্তি দ্বিতীয় বিয়ে করতে গেলেন। ঘটনাটি ঘটেছে যশোরের অভয়নগরে। এ ঘটনা নিয়ে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। ঘটনাটি গতকাল সোমবারের। আলোচিত মুফতি লুৎফর রহমান ফারুকী যশোরের জামেয়া ইসলামী মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক। একই সঙ্গে আল ফারুকী প্রপার্টিজের চেয়ারম্যানও তিনি। জানা যায়, গতকাল সোমবার বেলা পৌনে ৩টার দিকে অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে বিয়ে করতে আসেন ফারুকী।
এ সময় বর দেখতে ভিড় জমায় অত্র এলাকার অসংখ্য মানুষ। পরে দিঘিরপাড় গ্রামের আব্দুল মান্নানের মেয়ে খাদিজা পারভীন লিপির সঙ্গে ফারুকীর বিয়ে সম্পন্ন হয়। ৩৩ বছর বয়সী লিপির দুটি ছেলে সন্তান রয়েছে। যশোরের মনিরামপুর উপজেলার সুন্দলপুর গ্রামের আফতাব উদ্দিনের ছেলে মুফতি লুৎফর রহমান ফারুকী। তার প্রথম স্ত্রী বেঁচে আছেন এবং তাদের দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। প্রথম স্ত্রীর সঙ্গে আলোচনা সাপেক্ষে দ্বিতীয় বিয়ে করেছেন বলে জানিয়েছেন ফারুকী।
খুবই ব্যস্ত মানুষ হওয়ায় সময় বাঁচাতেই হেলিকপ্টারে করে বিয়ে গেছেন বলেও জানান তিনি। এ বিষয়ে সংবাদ মাধ্যমকে মুফতি লুৎফর রহমান ফারুকী বলেন, অভয়নগর উপজেলার দিঘিরপাড় গ্রামের আব্দুল মান্নানের মেয়ে খাদিজা পারভীন লিপির সঙ্গে সোমবার আমার বিবাহ সম্পন্ন হয়েছে। সমস্যার কারণে দ্বিতীয় বিয়ে করেছি।