admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ মার্চ, ২০২১ ৫:৩৫ অপরাহ্ণ
দেশে মরণঘাতী করোনাভাইরাসে মৃত্যু ১১, শনাক্ত ছাড়ালো সাড়ে ৫ লাখ। দেশে মরণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৬০৬ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৫০ হাজার ৩৩০ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরো ১১ জনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ হাজার ৪৬২। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট ২১৯টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৫৪টি। আগের নমুনা সহ পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৯২টি। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪১ লাখ ৪৬ হাজার ২০৫টি।উক্ত সময়ের মধ্যে আরো ৬০৬ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ লাখ ৫০ হাজার ৩৩০ জন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরো ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ৮ হাজার ৪৬২ জনের মৃত্যু হলো। একই সময়ে দেশে ১ হাজার ৩৭ জন সুস্থ (হাসপাতাল ও বাসা মিলে) হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৩ হাজার ৩ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ৩০ শতাংশ এবং সুস্থতার হার ৯১ দশমিক ৪০ শতাংশ। এ ছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৯ জন পুরুষ এবং ২ জন নারী। তাদের সবাই হাসপাতালে মারা গেছেন। ২৪ ঘণ্টায় মৃত ১১ জনের মধ্যে ঢাকা বিভাগে ৬ জন, চট্টগ্রাম বিভাগের ৪ জন এব খুলনা বিভাগে একজন রয়েছেন।