হোম
অপরাধ

দুটি হত্যা মামলা থাকার পরেও ধরাছোয়ার বাইরে ডিবি পুলিশের এসআই আশরাফুল

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২৪ ৩:২৮ অপরাহ্ণ

ফাইল ছবি

আমির হোসেন,সুনামগঞ্জ প্রতিনিধি: দুটি হত্যা মামলা থাকার পরেও ধরাছোয়ার বাইরে লক্ষীপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই আশরাফুল ইসলাম। তার বিরুদ্ধে নানা অপকর্ম ও অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে এবং আইনগত ব্যাবস্থা নেয়ার দাবীতে প্রধান উপদেষ্ঠা বরাবরে অভিযোগ দায়ের করা হলেও এখনো অদৃশ্য শক্তি বলে বহাল তবিয়তে চাকরিতে কর্মরত রয়েছেন তিনি।

জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাম্মণহাতা গ্রামের সৈয়দ শফিকুল ইসলামের পুত্র এসআই আশরাফুল ইসলাম ওরফে প্রকাশ সেলিম একজন প্রতারক, সন্ত্রাসী, চাঁদাবাজ, ঘুষখোর, মাদক ব্যবসায়ী ও অবৈধ অস্ত্রধারী লোক। সে দীর্ঘদিন যাবত এলাকায় নিরবে মাদক ব্যবসা, চোরাচালান ও অনৈতিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। গড়ে তোলেছে সন্ত্রাসী বাহিনী ও মাদকের সাম্রাট। সে এলাকার মাস্তান, চোর, ইয়াবাখোর,ডাকাতদের সংগ্রহ করে বিশাল বাহিনী গড়ে তুলেছে। এলাকার উঠতি বয়সী তরুণ যুবকদেরকে ইয়াবাসহ বিভিন্ন মাদকের নেশায় আকৃষ্ট করে অসামাজিক বিভিন্ন কার্যকলাপে বাধ্য করে। তার অবৈধ আয়ের বিরাট অংকের টাকা দিয়ে মাস্তান বাহিনীকে চালায়।

এসআই আশরাফুলের গঠিত ওই সন্ত্রাসী বাহিনীরা হলেন, লাল মিয়ার পুত্র ১নং ওয়ার্ড কাইতলা উত্তর আওয়ামীলীগ সভাপতি অলি মুন্সী, আ’লীগ নেতা নজরুল ইসলাম, মলাই, মনির, আমিরুল, বোরহান উদ্দিন, মেহেদী, কাইয়ুম, সাইফুলসহ নাম না জানা আরো ১২/১৫ জন। তাদের অত্যাচারে এলাকার মানুষ জর্জরিত। কেউ তাদের বিরুদ্ধে কথা বলতে গেলেই মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দেয়। তাদের বাহিনী দিয়ে হামলা মামলার মাধ্যমে মানুষকে ভয় দেখায়। এলাকার নীরিহ লোকদেরকে বিভিন্ন থানায় মামলার ভয় দেখিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।

এসআই আশরাফুলের বিরুদ্ধে যেসব ফৌজদারী মামলাগুলো চলমান রয়েছে ০১। সিআর মোকদ্দমা নং-১৪৮/২০২৪ ধারা ৫০০/৫০১, ০২। সাইবার পিটিশন মামলা নং ১৪৫/২০২৪ ব্রাহ্মণবাড়িয়া, ০৩। ধারা সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর ২৫/২৬/ ২৯/ ৩১/৩৩ দন্ডবিধি, ০৪। সিআর মোকদ্দমা নং ৮২৭/২৪ ইং ব্রাহ্মণবাড়িয়া ধারা ১৪৩/৩৮৫/৫০৬ (২)/১১৪/৩৪ পেনাল কোড, ০৫। নারী ও শিশু নির্যাতন দমন মামলা নং ৮৫২/২০১৭ চকরিয়া থানা, কক্সবাজার, ০৬। হত্যা মামলা যাত্রাবাড়ি থানার মামলা নং- ৪৫(৯) তাং- ১৩/০৯/২০২৪ইং ধারা- ১৪৩/৪৪৭/৩০২/১০৯/১১৪/৩৪ দন্ডবিধি (ডিবি হারুনের ক্যাশিয়ার), ০৭। বাড্ডা থানা, ঢাকা মামলা নং-২৯ তারিখ ২৯/০৯/২০২৪ইং ধারা-৩২৫/৩২৬/৩০৭/৩০২/১১৪/১০৯/৩৪। তার এসব অপকর্মের বিরুদ্ধে অনেকবার অভিযোগ করলেও আওয়ামী সরকারের আমলে সরকারের গুরুত্বপূর্ণ বিশেষ ব্যক্তিগণ দিয়ে এবং উচ্চপদস্থ পুলিশের কিছু অসাধু অফিসার দিয়ে ঘুষের বিনিময়ে সে পার পেয়ে যায়। কিছুদিন আগে লক্ষীপুর ডিবি কার্যালয় থেকে বরখাস্ত করা হলেও বর্তমানে সে আবার তার চাকুরীতে যোগদান করার জন্য পায়তারা করিতেছে।

বরখাস্তের আদেশে উল্লেখ আছে কোন ফৌজদারী মামলা চলমান থাকিলে তার বরখাস্তের আদেশ প্রত্যাহার হবে না। কিন্তু অতি চালাক এস আই আশরাফুল তাহার বিরুদ্ধে দায়েরকৃত ফৌজদারী মামলা গুলো চলমান থাকাবস্থায় গোপনীয়তা বজায় রেখে তাহার বরখাস্তের আদেশ প্রত্যাহার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শুধু তাই নয় তানভীর হোসেন সাগর নামের এক ব্যাক্তিকে চাকরিতে পুর্নবহাল করে দেয়ার কথা বলে ৮ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে এসআই আশরাফুলের বিরুদ্ধে। কাজ করে দিতে না পারায় টাকা ফেরৎ চাইে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে।

এছাড়াও ওই এসআই ফেইক ফেসবুক আইডি থেকে বিভিন্ন ব্যবসায়ী, সম্মানী ব্যাক্তিদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট তথ্য প্রচার করে ভয় ভীতি প্রদর্শন করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। তার এই কার্যকলাপে কেউ বাধা প্রদান করলে মিথ্যা মামলার হুমকী অথবা লাশ গুম করে নদীতে ফেলে দেয়ার ভয় দেখায়।

তার বিরুদ্ধে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শক্রমে সাইবার ট্রাইব্যুনাল চট্টগ্রামে সাইবার পিটিশন মামলা নং ১৪৫/২০২৪ইং (ব্রাহ্মণবাড়িয়া) মামলা দায়ের করা হলে মামলাটি তদন্তের জন্য সিআইডি ব্রাহ্মণবাড়িয়াকে প্রতিবেদন দেওয়ার জন্য আদালত থেকে নিদের্শনা দেওয়া হয়। সিআর ১৪৮/২৪ইং ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আমিনুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করিলে উক্ত মামলার আসামী এসআই আশরাফুল ও অন্যান্য আসামীদেরকে আদালতে হাজির হওয়ার নির্দেশ প্রদান করেন। এদিকে মামলাগুলো তুলে না নিলে আমাকে হত্যার হুমকি দিতেছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করার কারণে সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের ঘরবাড়ী পুড়িয়ে আমাকে নিঃস্ব করে ফেলার হুমকী দিয়ে আসছে। কাজেই আমি ভীত সন্ত্রস্থ।

জরুরী ভিত্তিতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করলে আমি ও আমার পরিবারবর্গ কে বিপদে ফেলিতে পারে বলে আমি ধারনা করছি। আমি প্রচন্ড নিরাপত্তাহীনতায় ভুগতেছি। এর আগেও বেশ কয়েকবার

এসআই আশরাফুলের কুকর্মের বিরুদ্ধে প্রধান উপদেষ্ঠা, আইজিপি, ডিআইজি, ও জেলা পুলিশ লক্ষীপুর বরাবরে বার বার এসআই আশরাফুল ও তার বাহিনীর কুকর্মের বিরুদ্ধে অভিযোগ দাখিল করিলেও এখনো পর্যন্ত তাকে গ্রেফতার করছে না পুলিশ। এমনকি বহাল তবিয়তে চাকরীতে কর্মরত রয়েছেন তিনি। জানা যায়, পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়া ও নবীনগর থানা অফিসার ইনচার্জ বরাবরে শত শত মানুষের স্বাক্ষরকৃত অভিযোগ দিলেও তৎকালিন পুলিশ সুপার তাহার পক্ষ নিয়ে কাজ করতেন। সেজন্য এসআই আশরাফুলের অনৈতিক কার্যলাপের মাত্রা আরো বেড়ে গেছে। আমি অভিযোগ করার কারণেও তার বিরুদ্ধে অভিযোগ কারীগণকে অভিযোগ ও মামলা তুলে না নিলে আমি ও আমার পরিবারবর্গকে যে কোন সময় প্রাণে হত্যা করে লাশ গুম করে ফেলবে বলে হুমকি দিচ্ছে।

আমি তার বিরুদ্ধে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা বরাবরে বার বার অভিযোগ করেও আওয়ামী ফ্যাসিবাদ সরকারের আমলে কোন সুফল পাচ্ছি না। এমনকি অভিযোগ গুলো কে বা কারা তদন্ত করে তাহার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তার আমরা জানি না, আমরা শুধু একের পর এক অভিযোগ করেছি। এদিকে এসআই আশরাফুল সরকারী চাকুরীর বিধিমালা না মেনে নবীনগরের কাইতলা উত্তর ইউনিয়নের ২নং ওয়ার্ডেও আওয়ামীলীগের কমিটির কার্যকরী সদস্য পদ লাভ করেন।

সে আওয়ামী লীগ পরিবারের চিহিৃত সন্ত্রাসী দালাল ও মামলাবাজ প্রতারক। এসআই আশরাফুল ডিবি হারুনের প্রভাবে চলত এবং বিভিন্ন সময় সে ডিবি হারুনের আস্থাভাজন লোক হিসাবে বিভিন্ন মানুষকে ভয়ভীতি প্রদর্শন করত।সে ডিবি হারুনের অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত ছিল তাকে ডিবি হারুনের ক্যাশিয়ার বলা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ও জেলায় হত্যা ডাকাতি চুরি রাহাজানি সহ অনেক মামলা থানা ও আদালতে চলমান রয়েছে। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এসআই আশরাফুল ২টি হত্যার মামলার ঘটনার সাথে সম্পৃক্ত ছিল। এমনকি ছাত্রদের উপর ঝাপিঁয়ে পরে হত্যার ঘটনা ঘটায়। কিন্তু অদৃশ্য শক্তির বলে আজোব্দি এসআই আশরাফুল কে গ্রেপ্তার করা হচ্ছে না। দ্রুত তাকে গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় নিয়ে আসার দাবী জানান অভিযোগকারী।

এ বিষয়ে জানতে চাইলে এসআই আশরাফুল জানান, আপনারা যা ইচ্ছা তাই আমার বিরুদ্ধে লিখেন।
এ বিষয়ে জানতে চাইলে ব্রাম্মনবাড়িয়া জেলা পুলিশ সুপার জাবেদুর রহমান জানান, এসআই আশরাফুলের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। তদন্ত করে তার বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা গ্রহন করা হবে।এ বিষয়ে বাড্ডা থানার ওসি সাইফুল ইসলাম জানান, এসআই আশরাফুলের বিরুদ্ধে বাড্ডা থানায় একটি হত্যা মামলা রয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানগুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 6 hours আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 6 hours আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 1 day আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 1 day আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 1 day আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক