হোম
অপরাধ

দিনে দুপুরে ডাকাতিঃ বরগুনায় বাঁশের সাঁকোকে ব্রিজ দেখিয়ে টেন্ডার ফাঁসের পর বাতিল, তদন্ত শুরু

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২০ ৮:৪৬ পূর্বাহ্ণ

বরগুনায় বাঁশের সাঁকোকে ব্রিজ দেখিয়ে টেন্ডার-এম কে নিউজ বিডি

ফাইল ছবি

দিনে দুপুরে ডাকাতিঃ দক্ষিণ রাওগা কেরাতুল কোরআন মাদরাসা সংলগ্ন সাঁকোটিকে ব্রিজ হিসেবে দেখানো হয়েছিলো দরপত্রে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আয়রন ব্রিজ (লোহার সেতু) পুনর্নির্মাণ প্রকল্পের আওতায় অন্তত ৪৬ কোটি টাকা ব্যয়ে বরগুনা জেলার আমতলী ও তালতলী উপজেলার ৩৩টি লোহার ব্রিজ সংস্কারের জন্য টেন্ডার আহবান করা হয়েছিলো জুলাই মাসের শেষ দিকে। মোট আটটি প্যাকেজে আহবান করা এসব দরপত্রে সব উপকরণের মূল্য উল্লেখ না থাকায় কার্যত কোন ব্রিজের জন্য প্রকৃত বরাদ্দ কত তাা নির্ণয় করা কঠিন বলে বলছেন স্থানীয় ঠিকাদাররা।

তবে এ দরপত্র তুমুল আলোচনার জন্ম দিয়েছে জেলাজুড়ে কারণ যে ব্রিজগুলো সংস্কারের জন্য এতো টাকা ব্যয় করার চেষ্টা হচ্ছিলো সেখানে অন্তত তেরটি জায়গায় ব্রিজের কোনো অস্তিত্ব নেই। বরগুনার ঠিকাদার মোস্তাফিজুর রহমান সোহেল বলছেন, আমি নিজে ঘুরে এসব জায়গার অনেকগুলোতে বাঁশের সাকো দেখেছি। ভৌতিক ব্রিজকে সংস্কারের প্রস্তাব ছিলো টেন্ডারটিতে যা আমাদেরকেই অবাক করেছে।

উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলছেন, আমার আগের প্রকৌশলীরা এগুলো এস্টিমেট (ব্যয় প্রাক্কলন) করেছে। আমি এসব সম্পর্কে জানিনা। তবে জানাজানির পর এলজিইডি কর্তৃপক্ষের নির্দেশে এগুলো বাতিল করা হয়েছে। তিনি বলেন, ঢাকা থেকে টিম এসেছে। তারা এখন তদন্ত করছে। এর পর পুন:প্রাক্কলন হয়ে নতুন করে টেন্ডার হবে।রামজি বাজার সাঁকো ব্রিজ হিসেবে দেখানো হয়েছিলো দরপত্রে

কিন্তু কারা এ ধরণর ভৌতিক সেতু দেখিয়ে টেন্ডার করানোর চেষ্টা করছিলো তা নিয়ে কোনো তদন্ত হচ্ছে কি-না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আর কিছু তার জানা নেই। বরগুনা এলজিইডির নির্বাহী প্রকৌশলীর মো: হোসেন আলী মীরের কাছে জানতে চাইলে তিনি শুধু বলেন, “টেন্ডারটি বাতিল করা হয়েছে। এ বিষয়ে আর কোনো তথ্য তার জানা নেই বলে জানান তিনি। স্থানীয় সাংবাদিক সাইফুল ইসলাম মিরাজ বলছেন দরপত্রটি প্রকাশের পর তিনি কয়েকটি লোহার সেতুর যেসব জায়গা উল্লেখ করা হয়েছিলো সে রকম অন্তত চারটি ব্রিজের জায়গা নিজে পরিদর্শন করেছেন।

নাশবুনিয়া নামে একটি খালের ওপর থাকা ব্রিজের সংস্কাররে জন্য চার কোটি টাকা রাখা হয়েছিলো। অথচ এই নামে কোনো খালেরই অস্তিত্ব নেই। অথচ এই ব্রিজের জন্যও সাড়ে তিন কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছিলো,সংবাদ মাধ্যমকে বলছিলেন তিনি। আমতলীর ঠিকাদার মোস্তাফিজুর রহমান বলছেন আটটি প্যাকেজের প্রতিটিতে হয় ব্রিজের দৈর্ঘ্য অনেক বাড়িয়ে দেখানো হয়েছে, কোথাও অতিরিক্ত কাজ দেখানো হয়েছে আবার তেরটির মতো জায়গায় বাঁশের সাকোকে ব্রিজ হিসেবে উল্লেখ করা হয়েছে।

অথচ প্রকল্পটি হলো ব্রিজ সংস্কার প্রকল্প। থাকলে সংস্কার হবে বা নষ্ট হয়ে গেলে পুনর্নির্মাণ হবে। কিন্তু স্থাপনা অবশ্যই থাকতে হবে। অথচ এখানে অনেক গুলোই ভৌতিক, বলছিলেন তিনি।তুজির বাজার সাঁকো ব্রিজ হিসেবে দেখানো হয়েছিলো দরপত্রে জানা গেছে ওই দরপত্রে আমতলীয় উপজেলায় ২৬ টি আর তালতলী উপজেলায় সাতটি ব্রিজ সংস্কারের জন্য অনুমোদন দেয়া হয়েছিলো। দরপত্র জমা দেয়ার শেষ তারিখ ছিলো ৬ই সেপ্টেম্বর যা পড়ে ১৪ই সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিলো। কিন্তু এর মধ্যেই ঘটনাটি তুমুল ক্ষোভের জন্ম দেয় এলাকাবাসীর মধ্যে এবং পালিত হয় নানা প্রতিবাদ কর্মসূচিও। শেষ পর্যন্ত টেন্ডারটি বাতিল করে তদন্তের কাজ শুরু করেছে এলজিইডি কিন্তু কারা এমন ভৌতিক ব্রিজের বিপরীতে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দের প্রক্রিয়ার সাথে জড়িত তা নিয়ে মুখ খুলতে রাজী হননি এলজিইডির বরগুনা কিংবা আমতলী কার্যালয়ের কোনো কর্মকর্তাই।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনের আলোতেই ছাগল চুরি আদমদীঘিতে জনতার হাতে আটক ২ যুবক,সিএনজি
অপরাধ 15 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 1 day আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 1 day আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 1 day আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক