admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৩ ১১:৩৮ পূর্বাহ্ণ
কামরুল ইসলাম, স্টাফ রিপোর্টার চট্রগ্রামঃ লোহাগাড়া থানা এলাকায় চলছে অবৈধ ভাবে বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে ভ্র্যমমান আদালতের অভিযান এই অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শরিফ উল্লাহ ও সহকারী কমিশনার ভূমি মোঃ শাহজাহান।
বিশেষ সূত্র মতে জানাযায় মাটি খেকোরা দিনের পরিবর্তে এখন রাত কে বেছে নিয়েছে। সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬ টা পযন্ত ছলে মাটি ও বালু উত্তোলনের কার্যক্রম। লোহাগাড়া উপজেলার নয় ইউনিয়নের বিভিন্ন পাহাড় ও ফসলি জমি বিলীন হয়ে যাচ্ছে।। কলাউজান ও চরম্বা ইউনিয়নের বিভিন্ন পাহাড় ও ফসলি জমি, এবং খাল থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন এর কাজে নিয়োজিত আছেন কয়েকটি ড্রেজার মেশিন ও ৫০ টির মতো এসকেবেটর। রাতে মাটি কাটার ফলে দিনের বেলা ঐসব এলাকায় গেলে মানুষ হতবাক হয়ে যায় এই মাটি কাটার মহোৎসব দেখে কয়েকটি অভিযানে মাটি কাটার আলামত পাওয়া গেলেও অভিযান চলাকালে কাউকে আটক করা যায়নি।
জনস্বার্থে এ ধরনের অভিযান রাত দিন পরিচালনা করার জন্য লোহাগাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউ এন ও শরিফ উল্লাহ ও সহকারী কমিশনার ভূমি মোঃ শাহজাহান এর হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।