admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ জুলাই, ২০২৫ ৭:২২ পূর্বাহ্ণ
জাহিদ হোসেন দিনাজপুর প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানার সিঙ্গিয়া (হাজিপাড়া) গ্রামের আজাদ হোসেনের ছেলে এবং বোদা পাথরাজ ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র আমির হোসেন (২৪) অপহরণ হয়েছিলেন গত ৩ জুলাই। বন্ধুর বাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হলেও আর ফিরে আসেননি তিনি।
পরদিন সকালে তার পরিবারের কাছে ভয়াবহ এক ফোন আসে “আপনার ছেলে আমাদের হেফাজতে আছে। ৫০ হাজার টাকা পাঠান, না হলে তার লাশ পাবেন।অপহরণকারীরা ভয়ভীতি দেখিয়ে মুক্তিপণ দাবি করলে বিষয়টি তাৎক্ষণিকভাবে ভূল্লী থানা পুলিশকে জানানো হয়।
পুলিশ প্রযুক্তি ব্যবহার করে অনুসন্ধান শুরু করে এবং দিনাজপুর কোতোয়ালি থানার সহায়তায় ৫জুলাই বিকেলে অভিযান চালায় দিনাজপুর শহরের বাহাদুর বাজার এলাকায় অবস্থিত একটি হোটেলে। জাবেদ ইন্টারন্যাশনাল’ হোটেলের ৩১৪ নম্বর কক্ষ থেকে জীবিত উদ্ধার করা হয় আমির হোসেনকে।
সাথে আটক করা হয় দুই অপহরণকারী, হানিফুজ্জামান মুন (সাপাহার, নওগাঁ), রেহান ইসলাম (বিরল,দিনাজপুর) ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার নিশ্চিত করেছেন, অপহরণ চক্রের অন্য কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।