admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২২ ৯:৩৭ অপরাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্স, প্রেস রিলিজঃ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব- ১৩ প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব-নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব- ১৩ ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারে যে, দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন গুঞ্জাবাড়ী এলাকায় কতিপয় মূর্তি পাচারকারী মূল্যবান কর্ষ্টিপাথরের বিষ্ণুমূর্তি ক্রয় – বিক্রয় করে ভারতে পাচারের উদ্দেশে প্রস্তুতি গ্রহণ করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব- ১৩ দিনাজপুরের একটি বিশেষ আভিযানিক দল গত ০৫ এপ্রিল ২০২২ খ্রিঃ রাতে দিনাজপুর জেলার কোতয়ালী গুঞ্জাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ৭৯ কেজি ওজনের মূল্যবান কষ্টি পাথরের বিষ্ণুমূর্তিসহ পাচারকারী চক্রের সদস্য আসামী ১। রনজিৎ দাস (৫০), সাং- গুঞ্জাবাড়ী, ২। মোঃওয়াহিদুর রহমান (৪৮), সাং- উপশহর ব্লক নং-৫, উভয় থানা- কোতয়ালী, জেলা-দিনাজপুর কে গ্রেফতার করে। উল্লেখ্য যে, কষ্টি পাথরের মূর্তিটির বর্তমান বাজার মূল্য আনুমানিক ৬৪,০০০০০/- (চৌষট্টিলক্ষ) টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত পাচারকারী চক্রের আসামীদ্বয় বেশ কিছু দিন যাবৎ বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে মূল্যবান কষ্টিপাথর সংগ্রহ করিয়া বিপুল অর্থের বিনিময়ে বিদেশে পাচার করিয়া আসিতেছে মর্মে স্বীকার করে। ধৃতঃ আসামীদের বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালি থানায় র্যাব- ১৩ বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে আসামীদের কেসং শ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।