admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২২ ২:৪৩ অপরাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্স, প্রেস রিলিজঃ দিনাজপুরের র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব-১৩ নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০৯ এপ্রিল ২০২২ খ্রিঃ রাতে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন যুব-উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র (বর্তমান র্যাব-১৩, দিনাজপুর ক্যাম্প) এর সামনে বিশেষ চেকপোস্ট পরিচালনা করে। চেকপোস্ট পরিচালনাকালীন সময়ে দিনাজপুর টু ঢাকা গামী একটি বাস তল্লাশি করে ১০৭ বোতল মাদক দ্রব্য ফেন্সিডিল সহ যাত্রীবেশি আসামী ১। মোঃ সুমন রানা (২২), সাং- ধর্মগোত চেকপোস্ট, থানা: রাণীশংকৈল, ২। মোঃ আলম হোসেন (৪০) সাং- ডোহাবাড়ি, থানাঃ পীরগঞ্জ, উভয় জেলাঃ ঠাকুরগাঁও দ্বয়কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা বেশ কিছু দিন যাবৎ দিনাজপুর জেলার ভারতীয় সীমান্ত এলাকা হইতে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে গোপনে কম মূল্যে ফেন্সিডিল ক্রয় করিয়া ঢাকা, গাজীপুর সহ দেশের বিভিন্ন এলাকায় অধিক মূল্যে খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করিয়া আসিতেছে মর্মে স¦ীকার করে। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।