admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ জুন, ২০২২ ১০:২৩ পূর্বাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ প্রেস বিজ্ঞপ্তি র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর কর্তৃক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ নেশা জাতীয় ট্যাবলেট (ট্যাপেন্টা) সহ ২ জন গ্রেফতার। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ৩১ মে ২০২২ খ্রিঃ রাতে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন পৌরসভাস্থ ৩ নং ওয়ার্ডের অর্ন্তগত বাহাদুর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৮০০ পিস নেশা জাতীয় ট্যাবলেট (ট্যাপেন্টা) সহ ১। মোঃ শাহিন আলম @ লেবু (৩২), সাং-পশ্চিম বালুয়াডাঙ্গা, থানা- কোতয়ালী এবং ২। মোঃ রেজাউল ইসলাম (৩৭), সাং- রায়পুর, থানা- কাহারোল, উভয় জেলা- দিনাজপুর নামক মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত উক্ত মাদক ব্যবসায়ীদ্বয় অতি গোপনে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে নেশা জাতীয় ট্যাবলেট (ট্যাপেন্টা) সংগ্রহ করিয়া স্থানীয় মাদকসেবীদের নিকট বিক্রয় করিয়া আসিতেছে মর্মে স্বীকার করে। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করে আসামীদ্বয় কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা করেছে।