admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ জুন, ২০২০ ৩:২৫ অপরাহ্ণ
রেজানুল হক রেজু, বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ করোনাকে ভয় নয় বরং সতর্ক থাকুন। মাস্ক পড়ে বাইরে বের হোন। এই নির্দেশনা কে সামনে রেখে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জননেতা খালিদ মাহমুদ চৌধুরী এমপি মহোদয়ের নির্দেশনায় আজ ১১ জুন বোচাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সেতাবগঞ্জ পৌরসভা বাজারে স্কুলরোড দলীয় কার্যালয়ের সামনে ও বাজারের বিভিন্ন জায়গায় কাঁচা-বাঁজার এলাকাসহ সাধারণ মানুষের মাঝে করোনা সর্ম্পকে সচেতনতা বাড়াতে ফ্রী মাস্ক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বোচাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফসার আল, সহ-সভাপতি ও পৌর মেয়র আব্দুস সবুর, মো: জাফরুল্লাহ, আলহাজ্ব আব্দুল মান্নান, যুগ্ন সম্পাদক সুব্রত কুমার অধিকারী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফিরোজ জামান কবীর, দপ্তর সম্পাদক এম, বিল্লাহ জুয়েল, সহ-দপ্তর সম্পাদক আখতারুজ্জামান সজীব, যুব ও ক্রীড়া সম্পাদক বরুন চন্দ্র সরকার, আওয়ামীলীগ নেতা সাইফুর রহমান, নুরুজ্জামান সোনা, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি ও বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আহব্বায়ক মাসুদ জাহাঙ্গীর প্রমূখ।