admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ জুন, ২০২০ ৯:০৮ অপরাহ্ণ
মোঃ রেজানুল হক রেজু, বোচাগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বোচাগঞ্জ উপজেলার ৪ নং আটগাঁও ইউনিয়নের লোহাগাঁও গ্রামের ৩ জন কোভিড ১৯ পজিটিভ রোগী কে করোনা মুক্ত ঘোষণা করে ছাড়পত্র এবং উপজেলা সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে পুষ্টিকর খাদ্যসামগ্রী ও ফলমূল প্রদান করা হয়।

দিনাজপুর বোচাগঞ্জে করোনা মুক্ত হওয়ায় ফুল দিয়ে গ্রহন করা হলো
শনিবার ১৩ জুন লোহাগাও স্কুলে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান, ইউ এইচ এফ পিও ডাঃ জান্নাতুল ফেরদৌস এবং আরও উপস্থিত ছিলেন ডাঃ মোঃ মোকলেছুর রহমান (এমওডিসি) ও উপজেলা সমাজসেবা অফিসার জনাব পিয়ারুল ইসলাম। তারা ৩ জনই উপজেলা স্বাস্থ্য প্রশাসনের অধীনে বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়। এ নিয়ে ৭ জন কোভিড ১৯ পজিটিভ রোগী বাড়িতে আইসোলেশনে চিকিৎসা নিয়ে সুস্থ হলেন। সাদা মহলে ১ নারী,সুবিদ হাট এলাকায় ১ নারী,স্বাস্থ্য কমপ্লেস্কের এম্বুলেন্স ড্রাইভার সহ ২জন পুরুষ ও আটগাঁ এলাকার ৩ জন পুরুষ।
প্রেরক