admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২০ ৫:৪৯ অপরাহ্ণ
মোঃ রেজানুল হক রেজু, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বোচাগঞ্জ উপজেলার ৪নং-আটগাও ইউনিয়নের বাজনীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ২২ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাণীসম্পদ অধিদপ্তরের পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রন প্রকল্পের আওতায় দেশব্যাপী ছাগল ও ভেড়ার রোগ নির্মূলের লক্ষ্যে উপজেলায় পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ জুলফিকার হোসেন। এ সময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, ছাগল ও ভেড়ার জন্য পিপিআর একটি মারাত্বক রোগ।
এরোগে বাংলাদেশে অনেক ছাগল ও ভেড়ার মারা যায়। প্রান্তিক পর্যায়ে দরিদ্র জনগোষ্ঠি আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হয় ভেড়ার এ রোগের নিয়ন্ত্রন ও মৃত্যুর হার কমানো গেলে দেশে মাংস উৎপাদন বৃদ্ধি পাবে, পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠির আয় বৃদ্ধি এবং ছাগলের মৃত্যু হার রোধ ও উৎপাদন বৃদ্ধি করা গেলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আটগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কফিল উদ্দীন আহমেদ। ডাঃ সালামের তথ্য মতে ২১-১০-২০২০ ইং হতে ০১-১১-২০২০ ইং তারিখ পর্যন্ত উপজেলার ০৬টি ইউনিয়নে এবং সেতাবগঞ্জ পৌরসভায় ১২৬ টি পিপিআর টিকাদান ক্যাম্পেইন সম্পন্ন করা হবে। আশা করা হচ্ছে ৯২ হাজার ৮৫৯টি ছাগল এবং ১হাজার ৪১৯টি ভেড়া পিপিআর টিকার আওতায়আসবে।