admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ জুন, ২০২০ ৮:৪৩ পূর্বাহ্ণ
রেজানুল হক রেজু ,বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ২নং ইশানিয়া ইউপি চেয়ারম্যান, উৎপল রায় বুলু ও ঐ ইউপি সদস্য ইউসুফ আলীর বিরুদ্ধে ভিজিডির চাল আত্মসাৎ এর অভিযোগ করায়,অভিযোগ কারীনীতে প্রান নাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, ২নং ই্শানিয়া ইউনিয়নের জামিরা গ্রামের মায়া রানী, স্বামী-ধীরেন চন্দ্র নামে একটি ভিজিডি কার্ড রয়েছে কার্ড নং ৪০।

গত ১৮ মাস ধরে ওই কার্র্ডের বিপরীতে চাল উত্তোলন করা হলেও মায়া রানী সেই চাল পাননি বলে লিখিত অভিযোগ পত্রে উপজেলা নির্বাহী অফিসার কে অবহিত করেন । এ নিয়ে তিনি ইউপি সদস্য জিজ্ঞাসাকে করলে ইউপি সদস্য তা অস্বীকার করেন এবং মায়া রানীকে গালিগালাজ করেন। পরে এ বিষয়ে মায়া রানী গত ১৫ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। উক্ত অভিযোগ দাখিল করার পর ইউনিয়ন চেয়ারম্যান ও ২নং ওর্য়াড সিদস্য নিজে এবং লোকজন সহ অভিযোগ কারীনির বাড়ীতে প্রতিদিন সময়ে অসময়ে এসে নানা ধরনের ভয়-ভিতি প্রদর্শন করে আসছেন।
এবং পরবর্তীতে দেখে নিবে বলে বলে হুমকি প্রদান করছেন। চেয়ারম্যান ও তার লোকজন এই বলে হুমকি দেয় যে অভিযোগপত্র প্রত্যাহার করে না নিলে তাদের এলাকা ছাড়া করিবে। এই মর্মে অেিযাগকারীনীর পুত্র রতন রায় উপজেলা নির্বাহী অফিসারের কাছে নিরাপত্তা চেয়ে বৃহষ্পতিবার ১৮ জুন একটি অভিযোগ পত্র দাখিল করেন। পরপর ২ টি অভিযোগ দায়ের এর কথা উপজেলা নির্বাহী অফিসার স্বীকার করে বলেছেন বিষয়গুলো তদন্ত অব্যাহত আছে।