admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ জুন, ২০২০ ৪:৩৬ অপরাহ্ণ
দিনাজপুর প্রতিনিধি দিনাজপুর শহরের গনেশতলা মডার্ন মোড়ে ডিজিটাল রেজিস্ট্রেশন পয়েন্ট গ্রাহকদের ২১ লক্ষ টাকা নিয়ে গত ২০ দিন যাবৎ উধাও। প্রতিদিন অনেক লোক সেই দোকানের সামনে ভীড় করে টাকা ফেরত নেওয়ার আশায়। এদিকে এজেন্টের মোবাইল ফোন সুইচ বন্ধ।
লায়ন অ্যাাডভোকেট আব্দুল মজিদ মুক্ত কলম প্রতিনিধিকে বলেন গত মাসে আমি আমার বাড়ির ইলেক্ট্রনিক বিলের ২ হাজার ৪৪৫ টাকা জমা দিয়েছিলাম ঐ এজেন্টের দোকানে। আমার সামনে একটু চেষ্টা করার পর এজেন্ট জানালো এখন নেটওয়ার্ক দূর্বল। নেটওয়ার্ক ভালো হলে টাকা পাঠিয়ে দিব। এই বলে আরো অতিরিক্ত ১৫ টাকা চেয়ে নিয়ে সে আমার বিলে সিল মেরে স্বাক্ষর করে দিল। কিন্তু পরের দিনও মোবাইল ফোনে কোন ম্যাসেজ না আসায় আমি তার সাথে দেখা করে সব কথা জানালে সে বলে ম্যাসেজ নাও আসতে পারে চিন্তার কোন কারণ নাই আমরা জেনুইন এজেন্ট। আমরা ডেইলি হাজার হাজার, লক্ষ লক্ষ টাকা লেনদেন করি এ যাবৎ আমাদের বিরুদ্ধে কোন কমপ্লেইন নাই, আপনি নিশ্চিন্তে থাকেন।
আজ ১৬ জুন মে মাসের বিল পেলাম, বিলে গত মাসের বিলের টাকা বকেয়া দেখানো হয়েছে। আমি তো হতবাক হয়ে করোনা ভাইরাসের ঝুঁকি নিয়েই মডার্ন মোড়ের সেই দোকানে গিয়ে দেখলাম – দোকানের সার্টারগুলো বন্ধ ও তালা মারা। দোকানের সামনে আমার মতো অনেকেই দোকান্দারকে খুজছে। ঐ এজেন্ট তাদেরকে যে কথা বলে টাকা নিয়েছিল, আমাকও একই কথা বলেছিল।
পিডিবি এবং সরকারের কাছে আমার প্রশ্নচ ঐ ডিলার যদি গ্রাহকদের টাকা মেরেই দেয় – তাহলে গ্রাহকরা সেই টাকা ফেরত পাবেন কিনা? পিডিবি সেই টাকা ফেরত দিতে বাধ্য কিনা? কেননা, আমি বা আমার মতো গ্রাহকরা পিডিবি’র বৈধ এজেন্টকেই বিলের টাকা জমা দিয়েছেন। সে কারণেই সেই টাকা পিডিবি ফেরত দিতে বাধ্য। পিডিপি’র বৈধ এজেন্ট না হলে কেউ তাকে পিডিবি’র ইলেকট্রনিক বিলের টাকা জমা দিতেন না।
ঐ অসৎ ও অসাধু এজেন্টের সকল দ্বায় ও দায়িত্ব পিডিবি’র উপরেই বর্তায়। এ ব্যাপারে পিডিবি খুব শিগগিরই যথাযথ ব্যবস্থা গ্রহন না করলে ঐ অসৎ এজেন্টের সাথে পরস্পর যোগসাজশ করে এই অর্থ আত্মসাৎ করা হয়েছে মর্মে পিডিবি’র সংশ্লিষ্ট সর্বনিম্ন কর্মচারী থেকে শুরু করে প্রধান প্রকৌশলীকে আসামী করে ক্রিমিনাল মামলা দায়ের করা হবে।
তিনি জানান এজেন্টসহ পিডিবি’র সংশ্লিষ্ট সকলকে ৭ দিনের লিগ্যাল নোটিশ হিসেবে গণ্য করার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ফৌজদারি মামলা দায়ের করা হবে বলে তিনি জানান এতে সকল গ্রাহকের একি মত প্রসন করেন।