হোম
নির্বাচিত কলাম

দিনাজপুরে লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে দেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩১ মার্চ, ২০২৫ ৬:৫৪ অপরাহ্ণ

ফাইল ছবি

পি. কে রায়, বিশেষ প্রতিনিধিঃ দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনাজপুরে লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে দেশের সর্ববৃহৎ ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৩১মার্চ) দিনাজপুরের ঐতিহাসিক গোর এ শহীদ বড় ময়দানে সকাল ৯ ঘটিকায় এ জামাত অনুষ্ঠিত হয়।

জামাতে অংশগ্রহণ করতে খুব সকাল থেকেই দিনাজপুর সদর উপজেলাসহ জেলার আশেপাশের উপজেলা ও বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মুসল্লির পদচারণায় মুখরিত হয়ে উঠে ঈদগাহ ময়দান। বেলা বাড়ার সাথে সাথে প্রচন্ড রোদ ও গরমকে উপেক্ষা করে এশিয়া উপমহাদেশের সর্ববৃহৎ এই ঈদগাহ ময়দানে একসংগে লক্ষাধিক মুসল্লি ঈদের নামাজ আদায় করে। ঈদের নামাজের ইমামতি করেন আননুজুস মাদ্রাসার প্রধান মাওলানা মোঃ মাহফুজুর রহমান।

এসময় তিনি দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন।ঈদের জামাতকে সুষ্ঠুভাবে ও নির্বিঘ্নে সম্পন্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। সিসিটিভি ক্যামেরার পাশাপাশি ছিল কঠোর গোয়েন্দা নজরদারি। মাঠের আশেপাশে পুলিশ ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরাও ছিলেন তৎপর। এছাড়াও নিরাপত্তার জন্য ছিল পর্যবেক্ষণ টাওয়ার, পুলিশ কন্ট্রোল রুম, পোশাকে ও সাদা পোশাকে পুলিশ, র‌্যাব, গোয়েন্দা ও ডিবি পুলিশের সদস্যবৃন্দ। ঈদগাহ মাঠে প্রবেশের জন্য ১৭টি তোড়ন বা প্রবেশ পথ ছিল এবং মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির ব্যবস্থা করা হয়েছে।

এ ঈদগাহে রয়েছে ৫২টি গম্বুজের দুই ধারে ৬০ ফুট করে দুটি মিনার, এর মধ্যে দুটি মিনার ৫০ ফুট করে এবং প্রধান মিনারের উচ্চতা ৫৫ ফুট। এসব মিনার আর গম্বুজের প্রস্থ হলো ৫১৬ ফুট। দেশের বড় ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দানের পশ্চিম দিকে প্রতিষ্ঠিত হয়েছে এ ঈদগাহ মিনারটি। প্রত্যেকটি গম্বুজে দেওয়া হয়েছে বৈদ্যুতিক বাতি সংযোগ। ৫২টি গম্বুজ ২০ ফুট উচ্চতায় স্থাপন করা হয়েছে। গেট দুটির উচ্চতা ৩০ ফুট নির্মাণে নান্দনিক স্থাপনা দৃষ্টি আকর্ষণ করেছে।

মুসল্লিদের গাড়ি পার্কিং এর জন্য স্টেশন ক্লাব, সার্কিট হাউজ, শিশু একাডেমী এবং জেলা গণগ্রন্থাগারে সুব্যবস্থা করা হয়েছে। মুসল্লিদের ওজুখানা ও অস্থায়ী শৌচাগার ব্যবস্থাসহ মুসল্লিরা যাতে নিরাপদে এসে নিরাপদ ও নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে তার জন্য সব রকমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল এই বৃহত্তম ঈদ জামাতকে কেন্দ্র করে।

জেলা প্রশাসক রফিকুল ইসলাম জানান “জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, গণমাধ্যমকর্মীসহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশের সর্ববৃহৎ এই ঈদের জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তবে প্রচন্ড রোদ আর গরমে মুসল্লিদের একটু কষ্ট হয়েছে। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, সুন্দরভাবে নামাজ সম্পন্ন হয়েছে”।
সেই সাথে সরকার ও দিনাজপুরের ৩৩লক্ষ মানুষের প্রতিনিধি হিসেবে সকলকে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানান তিনি।

দিনাজপুর পুলিশ সুপার মারুফাত হুসাইন মারুফ বলেন “ঈদের জামাতের জন্য পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল সদা তৎপর। মানুষ যেন হাসিমুখে বাসা থেকে এসে ঈদের নামাজ পড়ে হাসিমুখে নিরাপদে বাড়ি ফিরতে পারে সেজন্য পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা।

প্রসঙ্গত ১৯৪৭সালে দেশ ভাগের পর থেকে দিনাজপুর গোর এ শহীদ বড় মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। ২২একর আয়তনের গোর এ শহীদ বড় ময়দানে ২০১৫সালে ৫২গম্বুজের ঈদগাহ মিনারের নির্মাণ কাজ শুরু হয়। দেড় বছর পর এর নির্মাণ কাজ শেষ হয় এবং ২০১৭সাল থেকেই প্রতিবার দিনাজপুর জেলাসহ পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলা-জেলার কয়েক লাখ ধর্মপ্রাণ মুসল্লি একসংগে ঈদের নামাজ আদায় করে আসছেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 15 minutes আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 22 hours আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 22 hours আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 2 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 2 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 2 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 3 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 3 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 3 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক