হোম
রংপুর

দিনাজপুরে তৈয়বা মজুমদার রক্ত কেন্দ্রে অত্যাধুনিক মেশিনারিজ হস্তান্তর।

জাহিদ হোসেন,দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬ ৩:৫৩ অপরাহ্ণ

ফাইল ছবি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর রক্ত কর্মসূচির পরিচালক কর্তৃক দিনাজপুর তৈয়বা মজুমদার রক্ত কেন্দ্রে আধুনিকায়নের মেশিনারিজ হস্তান্তর করা হয়েছে। সোমবার (১৩ জুলাই ২০২৬) সকাল ১১টায় উপশহরস্থ দিনাজপুর তৈয়বা মজুমদার রক্ত কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মেশিনারিজ তৈয়বা মজুমদার রক্ত কেন্দ্র কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রক্তদান কর্মসূচির পরিচালক ডা. শাহানা জাফর।

পরে এসব মেশিনারিজ রক্ষণাবেক্ষণ ও এর সঠিক ব্যবহার বিষয়ে সংক্ষিপ্ত দিক তুলে ধরে বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট সোসাইটি রক্তদান কর্মসূচির পরিচালক ডা. শাহানা জাফর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।

অনুষ্ঠানে তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রে আধুনিকায়নের যেসব মেশিনারিজ হস্তান্তর করা হয়েছে তার মধ্যে রয়েছে-একটি রেফ্রিজারেটর সেন্ট্রিফিউজ মেশিন সেল সেপারেটর, চার ডিগ্রি সেলসিয়াসের একটি রেফ্রিজারেটর এবং -৪০ ডিগ্রি সেলসিয়াসের একটি ব্লাড ডিপ ফ্রিজ ও যন্ত্রাংশ। এসব মেশিনারিজের আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা।

অনুষ্ঠানের সভাপতি ও রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের চেয়ারম্যান জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল জানান, তৈয়্যেবা মজুমদার রক্তকেন্দ্রে অতি শীঘ্রই থ্যালাসেমিয়া রোগীদের জন্য ১০ শয্যাবিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে। এর জন্য জেলা পরিষদের পক্ষ থেকে সম্ভাব্য প্রয়োজনীয় আর্থিক অনুদানের ঘোষণাও দেন তিনি।

অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের এডহক কমিটির ভাইস চেয়ারম্যান একেএম আজাদ, সদস্য খালেকুজ্জামান বাবু, মোকাররম হোসেন, শাহিদুর ইসলাম শাহিন খান, অ্যাডভোকেট মোল্লা সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি ও আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু বকর ছিদ্দীক, জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, দপ্তর সম্পাদক প্রভাষক আখতারুজ্জামান আক্তার, জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক আবু তাহের আবু, তৈয়বা মজুমদার রক্ত কেন্দ্রের ইনচার্জ খন্দকার সাইফুল ইসলামসহ অন্যান্য অতিথি ও প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সুনামগঞ্জে ২০০ শত পিস ইয়াবাসহ ৩ জন আটক।
অপরাধ 7 seconds আগে

দিনাজপুরের বিরামপুর আধুনিক রেলস্টেশনে রাস্তার বেহাল দশা।
জনদুর্ভোগ 11 minutes আগে

ভুয়া পুলিশ পরিচয়ে মহাসড়কে ডাকাতি চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার।
অপরাধ 5 hours আগে

যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা।
খুলনা 17 hours আগে

সংস্কার না পেরোতেই কঙ্কালসার গাইবান্ধা হাসপাতালের রাস্তা অনিয়ম ও হরিলুটের
বগুড়া 19 hours আগে

দিনাজপুরে তৈয়বা মজুমদার রক্ত কেন্দ্রে অত্যাধুনিক মেশিনারিজ হস্তান্তর।
রংপুর 20 hours আগে

ঢাকার মিরপুরে ডিবির অভিযানে বদলগাছির নারী হত্যা মামলার আসামি সৌখিন
অপরাধ 1 day আগে

বগুড়ার আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি,থানায় অভিযোগ।
অপরাধ 2 days আগে

চিরনিদ্রায় শায়িত হলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।
রংপুর 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা-২০২৬ দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক