admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ মার্চ, ২০২০ ৪:৫৫ অপরাহ্ণ
দিনাজপুর বোচাগঞ্জ প্রতিনিধিঃ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় করোনা দূর্যোগের মধ্যেও সেতাবগঞ্জ বাজারে ফিল্মি স্টাইলে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ২৮ মার্চ শনিবার রাত আনুমানিক ৮ টার সময় এ ঘটনা ঘটে।
জানা গেছে, সেতাবগঞ্জ শহরের বিশিষ্ট চাল ব্যবসায়ী হাজী সহিদুর রহমান তালুকদার এর জামাই সারোয়ার দোকান বন্ধ করে সওদাগড়পট্টি নিজবাড়ীতে যাওয়ার সময় ছোট চৌরাস্তা মোড় থেকে একটু পশ্চিম দিকে যাওয়ার পথে ওৎ পেতে থাকা ২টি মোটর সাইকেল আরোহী ধাক্কা দিয়ে সারোয়ারের হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়, ব্যাগে ২ লক্ষ ৫৫ হাজার টাকা ছিল বলে বিশিষ্ট চাউল ব্যবসায়ী হাজী সহিদুর রহমান জানান। এ ব্যাপারে বোচাগঞ্জ থানার ওসি আইয়ুব আলী জানান, পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। ঘটনা স্থলের আশে পাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে।