admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ এপ্রিল, ২০২২ ১০:৪৫ অপরাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্স, প্রেস রিলিজঃ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৩ প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব-১৩ নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনেরবিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০৪ এপ্রিল ২০২২খ্রিঃমধ্য রাতেগাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন বাগদাবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। সীমান্ত হতে মোটরসাইকেল যোগে মাদক আমদানী করে দিনাজপুরে সরবরাহ করার উদ্দেশ্যে আসার সময় বিশেষ কৌশলে ৫৩০পিস ইয়াবাসহ আসামী ১। মোঃশিহাব ইসলাম (২২), সাং- ভাগ্যপাল শেরপুর, ২। মোঃ আনোয়ারুল ইসলাম (২৮), সাং-কোটালপুর, উভয় থানাঃ গোবিন্দগঞ্জ, জেলাঃগাইবান্ধা গোবিন্দগঞ্জ থানাধীন বাগদাবাজার এলাকা হতে গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনের কাজে আসামীদের ১টি মোটর সাইকেল জব্দ করা হয়।
¬¬¬¬প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বেশ কিছুদিন যাবৎ ভারতীয় সীমান্ত এলাকা হইতে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করিয়া স্থানীয়ভাবে মাদক ব্যবসা করিয়া আসিতেছে মর্মে স্বীকার করে। ধৃত আসামীদের বিরুদ্ধে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় র্যাব-১৩ বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।