admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২০ ৮:৪৪ পূর্বাহ্ণ
মোঃ রেজানুল হক রেজু, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন, জনাব বিকাশ চন্দ্র বর্মণ ২৮ অক্টোবর বুধবার তার যোগদানের মাধ্যমে এই উপজেলায় ভূমি সংক্রান্ত সকল কাজে গতিশীলতা আসবে এবং সেবা প্রত্যাশীদের নামজারীসহ বিবিধ কেস, রিভিউ কেস, খাস জমি সংরক্ষণ, সায়রাতমহল ইজারা, খাস আদায়সহ অন্যান্য সকল কার্যক্রম দ্রুত সম্পন্ন হবে।
সহকারী কমিশনার (ভূমি) জনাব বিকাশ চন্দ্র বর্মণ ,ভূমি অফিসের দায়িত্বে থাকা বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল এর সাথে করে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ নুতন এই কর্মকর্তাকে বরন করে নেন, বিকাশ চন্দ্র বর্মণ,সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম এর স্থলাভিষিক্ত হলেন।