হোম
আইন-বিচার

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক ব্যবসায়ীর বোনের মামলার বিরুদ্ধে প্রতিবাদ ও সংবাদ সম্মেলন।

শামসুল আলম,বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ৩:১১ অপরাহ্ণ

ফাইল ছবি

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার পরিচিত মাদক ব্যবসায়ী লিপি বেগমের বোন মোছাঃ মরিয়ম বেগম কর্তৃক মাদক প্রতিরোধ কমিটির আহবায়ক সহ ৫জন নেতৃবৃন্দের বিরুদ্ধে দিনাজপুর আদালতে মামলা দায়ের করার প্রতিবাদে ১৭সেপ্টেম্বর বৃহস্পতিবার দিনাজপুরের সেতাবগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেছে মাদক বিরোধী কমিটির নেতৃবৃন্দ।

বেলা ১২ টায় অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে সেতাবগঞ্জ পৌরসভার ৮নং-ওয়ার্ড মেলাগাছি গোরস্থান পাড়া আদর্শ সমাজ মাদক বিরোধী কমিটির আহবায়ক মো. আবুল হাসান বলেন, আমরা এই কমিটির মাধ্যমে গোরস্থান এলাকার পবিত্রতা রক্ষায় দীর্ঘ ৪ মাস যাবৎ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিক্ষোভ প্রদর্শনসহ প্রশাসনের কাছে মাদক বিক্রয় বন্ধ এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানানোর পরিপ্রেক্ষিতে মাদক ব্যবসায়ী লিপি বেগম সামাজিক চাপে পড়ে মেলাগাছি এলাকায় তার নিজ বাড়ীতে প্রবেশ করতে পারছিলেন না।

লিপি বেগম কিছু দিন বাহিরে থাকার পর মেলাগাছি গোরস্থান পাড়া গ্রামে বসবাসরত এলাকার মানুষকে বিভিন্ন মাধ্যমে এবং সে নিজে অনুরোধ করেন সে আর কোন দিন এই এলাকায় বা অন্য কোন এলাকায় মাদক ব্যবসা করবেন না। তাকে একবার ভাল হওয়ার সুযোগ দেয়া হউক। তাকে যেন এলাকা থেকে উচ্ছেদ করা না হয়। এলাকার মানুষ সরল বিশ্বাসে লিপি বেগম, তার বোন শিল্পী, বোন জামাই আরিফ ও সুজনের মুচলেকা নিয়ে পূনরায় তাদেরকে মেলাগাছি গোরস্থান পাড়া এলাকায় বসবাস করার সুযোগ দেয়।

মো. আবুল হাসান আরো বলেন কিছু দিন এলাকায় মাদক ব্যবসা বন্ধ থাকার পর পুনরায় তারা মাদক ব্যবসা শুরু করে। এ বিষয়ে মাদক বিরোধী কমিটির নেতৃবৃন্দ প্রতিবাদ করায় মাদক ব্যবসায়ী লিপি বেগম তার ছোট বোন মোছাঃ মরিয়মকে বাদী করে দিনাজপুর আদালতে আমাকে সহ মাদক বিরোধী কমিটির মোট ৫জনের বিরুদ্ধে চাঁদাবাজীসহ বিভিন্ন অিেভযোগ এনে একটি সাজানো মিথ্যা মামলা দায়ের করেছে। আদালত সেই মামলাটির তদন্তভার পিবিআইকে দিয়েছেন।

আমরা সাংবাদিক বন্ধু গণের মাধ্যমে প্রশাসন এবং দেশবাসীর দৃষ্টি আকর্ষন করছি যে, মাদকের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্স ঘোষনা করেছেন। আমরা এই মাদক বিরোধী কর্মকান্ডে অংশ গ্রহন করার কারণেই মাদক ব্যবসায়ীরা আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানী করছে।

আমরা প্রশাসনের প্রতি অনরোধ জানাচ্ছি, যারা মাদক ব্যবসায়ী এবং সমাজের শান্তি বিনষ্টকারী তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দৃষ্টান্ত মুলক শাস্তির ব্যবস্থা গ্রহনের পাশাপাশি মাদক ব্যবসায়ী কর্তৃক মিখ্যা মামলা থেকে আমাদেরকে অব্যাহতি পাওয়ার বিষয়ে যথাযথ সহযোগিতা করবেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক ব্যবসায়ীর বোনের মামলার বিরুদ্ধে প্রতিবাদ ও সংবাদ
আইন-বিচার 3 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে এমপি রেজওয়ানুল হককে ইউনিয়ন বাসীর নাগরিক সংবর্ধনা।
রংপুর 5 hours আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মৃত ও নিরপরাধ মানুষের বিরুদ্ধে মামলার অভিযোগ,ক্ষুব্ধ হয়ে
আইন-বিচার 19 hours আগে

৭ জুলাই জঙ্গির ফাঁসির দণ্ডাদেশ।
আইন-বিচার 1 day আগে

ঠাকুরগাঁওয়ে জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও
রংপুর 1 day আগে

বোচাগঞ্জ ইউপি সদস্যের বাড়ীতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ
আইন-বিচার 2 days আগে

৭২তম চালানে পাইপলাইনে ভারত থেকে পার্বতীপুরে এলো ৪ হাজার টন
অর্থনীতি 2 days আগে

৪০ ঘণ্টা পর ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত-১
দুর্ঘটনা 3 days আগে

এয়ার ফ্লো মেশিনে কৃষিতে নতুন সম্ভাবনা,৫ কৃষকের হাতে ১ লাখ
অর্থনীতি 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক