admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ মে, ২০২০ ৮:৫৪ পূর্বাহ্ণ
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বোচাগঞ্জে কীটনাশক দোকানে চুরি সংঘটিত হয়েছে। চোরেরা দোকানের স্যাটারের তালা ভেঙ্গে কীটনাশক, ডিজিটাল ওজন স্কেল, স্প্রে মেশিন ও নগদ টাকা নিয়ে যায়। এতে ওই দোকানদারের প্রায় ১ লক্ষ ৩০ হাজার টাকা ক্ষতি সাধিত হয়। জানা গেছে, উপজেলার ২নং ইশানিয়া ইউনিয়নের তেরেঙ্গী বাজরে সার ও কীটনাশক দোকান মেসার্স আবিদা ট্রেডাসে এ চুরি সংঘটিত হয়।
ওই দোকানের স্বত্বাধিকারী মোঃ মোশারফ হোসেন বলেন, চোরের দল গত মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময়ে স্যাটারের তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করে। চোরেরা বিভিন্ন কোম্পানীর কীটনাশক, ডিজিটাল ওজন স্কেল, স্প্রে মেশিন ও নগদ টাকা নিয়ে যায় । এতে তিনি প্রায় ১ লক্ষ ৩০হাজার টাকার ক্ষতির সম্মুখিন হন। শেষ খবর পাওয়া পর্যন্ত থানায় এ ব্যাপারে একটি জিডি দায়ের করা হয়েছে।