admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ জুন, ২০২৫ ৫:১৬ অপরাহ্ণ
সোহরাব আলী,তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের
তেঁতুলিয়ায় পাওনাদারকে মারধর করলেন উপজেলা আওয়ামীলীগের সাভাপতি ইয়াসিন আলী মন্ডল।বধবার (২৫জুন)সকালে উপজেলার কালান্দিগঞ্জ বাজারে টাকা চাইতে গেলে মারধরের শিকার হন ভুক্তভোগী সাবেক ইউপি সদস্য সেতারা বেগম(৪৫)।
সাবেক ইউপি সদস্য সেতারা জানান,আওয়ামীলীগের সভাপতি ক্ষমতায় থাকা কালীন চাকরি দেওয়ার কথা বলে ২লক্ষ পঞ্চাশ হাজার টাকা নেন।পরে বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়ে ৫০ হাজার টাকা আদায় করলেও পরবর্তীতে বাকি টাকার জন্য সময় নিয়ে আমার সাথে তালবাহানা করে আমাকে টাকা ফেরত না দেওয়ার কৌশল অবলম্বন করে কাল ক্ষেপণ করে আসছে।দীর্ঘদিন পর আমার টাকার প্রয়োজন হলে তার বেধে দেওয়ার সময় মোতাবেক আজ বুধবার সকালে পাওনা টাকা চাইতে গেলে সে ক্ষিপ্ত হয়ে আমাকে বুকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেয়।
এসময় কাছে থাকা তার ছেলে বাঁশের লাঠির আঘাতে আমার মাথা ফেটে রক্ত বেরুতে থাকলে তৎক্ষণাত আমি নিরুপায় হয়ে তেঁতুলিয়া থানায় পুলিশকে কল দিলে পুলিশ ঘটনাস্থল থেকে আমাকে উদ্ধার করে তেঁতুলিয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়।
বর্তমানে আমি হাসপাতালে চিকিৎসাধীন। আমি প্রশাসনের নিকট আমার পাওনা টাকা উদ্ধার ও দোষী ব্যাক্তিদের বিরুদ্ধে বিচারের দাবী জানাই।এই ব্যাপারে ঘটনাটির সত্যতা যাচাইর জন্য একাধিক বার ফোনে যোগাযোগ করলেও আওয়ামীলীগের সাভাপতির ফোন রিসিভ করেনি।