হোম
অপরাধ

তিনদিন আটকে রেখে ধর্ষণ : জিজ্ঞাসাবাদে জানা গেল, স্বেচ্ছায় গিয়েছিল স্কুলছাত্রী

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ অক্টোবর, ২০১৯ ১:৩৪ অপরাহ্ণ

rep-mknewsbd

ফাইল ছবি

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার এক স্কুলছাত্রীকে অপহরণ করে তিনদিন আটকে রেখে ধর্ষণের মামলার প্রধান আসামি সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তার সামনে ওই ছাত্রীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদে পাল্টে যায় আগের অভিযোগ! গত শুক্রবার রাতে চট্রগ্রামের খুলসি থেকে হাজীগঞ্জ থানার পুলিশ সাখাওয়াতকে গ্রেপ্তার করে। গতকাল শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।  পুলিশ জানায়, গ্রেপ্তারের পর সাখাওয়াতের মুঠোফোনে ওই ছাত্রীর একাধিক ম্যাসেজ দেখতে পায় তারা। সেখান থেকেই তারা জানতে পারে, ওই ছাত্রী স্বেচ্ছায় সাখাওয়াতের সঙ্গে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। পরে ওই ছাত্রীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে সে বিষয়টি স্বীকার করে। ওই স্কুলছাত্রীর বরাত দিয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন রনি বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে ওই ছাত্রী স্বীকার করেছে যে, সে সাখাওয়াতের সঙ্গে স্বেচ্ছায় পালিয়েছিল। কিন্তু চট্রগ্রামে যাওয়ার পর সাখাওয়াতের ফোনে কল আসে তার স্ত্রীর। সেই ফোন রিসিভের পরই ওই ছাত্রী জানতে পারে, সাখাওয়াত বিবাহিত। পরে সে সাখাওয়াতের সহায়তায় বাড়িতে চলে আসে।
তবে গতকাল ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, গত ২৯ জুলাই দুপুরে স্কুলে যাওয়ার পথে সাখাওয়াতসহ কয়েকজন নেশাজাতীয় দ্রব্য দিয়ে অচেতন করে ওই স্কুলছাত্রীকে চট্টগ্রামে নিয়ে যায়। সেখানে তাকে তিন দিন আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়। গত ১ আগস্ট গভীর রাতে মেয়েটিকে অচেতন অবস্থায় গ্রামের বাড়ির সামনে ফেলে দিয়ে যাওয়া হয়। পরের দিন ভোরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে। এর কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে সে পরিবারের ঘটনাটি খুলে বলে। এ বিষয়ে আজ সাখাওয়াত ও ছাত্রীকে জিজ্ঞাসাবাদে পুলিশ কিছু জানতে পেরেছে কি না, উত্তরে হাজীগঞ্জ থানার ওসি আলমগীর হোসেন রনি বলেন, ওই ছাত্রী নিজের ইচ্ছায় চট্টগ্রামে গিয়েছিল। আবার সে নিজের ইচ্ছায় বাসায় ফেরে। সে অচেতন অবস্থায় বাসায় ফেরেনি।
ওসি জানান, কুমিল্লায় ওই ছাত্রীর মেডিকেল পরীক্ষার পর তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। আগামীকাল রোববার ২২ ধারায় ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেবে সে। আর আসামি সাখাওয়াতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গত ২৯ জুলাই দুপুরের পর থেকে ওই ছাত্রীর কোনো খোঁজ পাচ্ছিলেন না তার পরিবারের সদস্যরা। পরে ওই দিন বিকেলেই হাজীগঞ্জ থানায় ওই ছাত্রীকে অপহরণের মামলা দায়ের করেন তার বড় ভাই। মামলায় সাখাওয়াত হোসেন, তার ভাই মীর হোসেন ও তাদের বাবা মো. আবদুল লতিফকে আসামি করা হয়। ওই মামলার অভিযোগে উল্লেখ করা হয়, প্রতিদিন স্কুলে আসা-যাওয়ার পথে স্কুলছাত্রীকে সাখাওয়াত প্রেম নিবেদন করত। মেয়েটি ঘটনা তার পরিবারকে জানায়। অভিভাবকরা সাখাওয়াতের পরিবারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের তা অবহিত করেন, কিন্তু কোনো প্রতিকার পাননি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের বিরামপুরে শীতের আগমনী বার্তা, বাড়ছে সর্দি-কাশি ও জ্বরের প্রকোপ।
রংপুর 5 hours আগে

পঞ্চগড়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য বিষয়ক সেমিনার।
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

বগুড়ায় সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার।
আইন-বিচার 2 days আগে

বগুড়ার ধুনটে বন্ধুর স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরে কুরিয়ার ভ্যানসহ ৪ গাড়িতে ডাকাতি, ডিবির অভিযানে গ্রেপ্তার ৮।
অপরাধ 2 days আগে

পঞ্চগড়- ১ আসনের সাবেক এমপি মুক্তারের দুই দিনের রিমান্ড মঞ্জুর
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে প্রায় সোয়া লাখ টাকা মূল্যের বিক্রয়
অপরাধ 2 days আগে

রাজশাহী নগরীর সাধুর মোড়ে পুকুর ভরাট করে ছয়তলা ভবন নির্মাণের
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে ভূগর্ভস্থ পানির মানচিত্র প্রণয়নে ৩ দিনের কর্মশালা সমাপ্তি।
তথ্য ও প্রযুক্তি 3 days আগে

কবিতা: হারিয়ে যাওয়া স্বপ্ন চাষি।
কবিতা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক