admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ জুন, ২০২৫ ২:১২ অপরাহ্ণ
আমির হোসেন,সুনামগঞ্জ প্রতিনিধি: সীমান্তে টাস্কফোর্সের কঠোর অভিযানে ভারতীয় পণ্য বাজেয়াপ্ত সুনামগঞ্জের তাহিরপুরের লাউড়েরগড় সীমান্ত এলাকা থেকে বিজিবির টাস্কফোর্সের বিশেষ অভিযানে ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। এই অভিযানে ২৬ লাখ টাকার ভারতীয় সিরামিক কাপ ও ফুসকা উদ্ধার করা হয়। শনিবার, ২১ জুন বিকেলে, তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঢালারপাড়ের একটি পরিত্যক্ত বাড়ি থেকে এসব অবৈধ পণ্য জব্দ করা হয়।
বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের সদস্যরা অভিযানে ৯ হাজার ৭০০ পিস ভারতীয় সিরামিক কাপ এবং ৭০০ কেজি ভারতীয় ফুসকা উদ্ধার করে। জব্দকৃত পণ্যের মূল্য ২৬ লাখ টাকা। অভিযানের সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান ও বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তবে, অভিযানের সময় চোরাকারবারিরা পালিয়ে যেতে সক্ষম হয়।
বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, লাউড়েরগড় সীমান্ত এলাকা থেকে টাস্কফোর্সের অভিযানে ভারতীয় এসব পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি অব্যাহত রয়েছে।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||