হোম
অপরাধ

সুনামগঞ্জ তাহিরপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে কবরস্থান ও সরকারি রাস্তা দখলের অভিযোগ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৬ মার্চ, ২০২৩ ৭:০৬ অপরাহ্ণ

ফাইল ছবি

আমির হোসেন,সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় গ্রামের কবরস্থানের জায়গা ও গ্রামবাসীর চলাচলের গোপাট (রাস্তা) লাঠিয়াল বাহিনী দ্বারা জোরপূর্বক দখল করে নেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মন্দিয়াতা গ্রামে। এদিকে সমাজের লোকজন কবরস্থান ও মানুষের চলাচলের রাস্তা জোরপূর্বক দখল করে মাটি কেটে ভরাট করতে বাঁধা দিলে তাদেরকেও মারধরের হুমকির অভিযোগ ইউপি সদস্য সাজিনুর মিয়া ও তার লাঠিয়াল বাহিনী বিরুদ্ধে। অভিযুক্ত সাজিনুর মিয়া উত্তর শ্রীপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য। ইউপি সদস্য সাজিনুর মিয়া ও তার লাঠিয়াল বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে স্থানীয় এলাকাবাসী।
পরে গত (২৬ ফেব্রুয়ারী) মোঃ আব্দুল কাদির নামের স্থানীয় এক ব্যাক্তি ওই ইউপি সদস্য সাজিনুর সহ আরও ৩/৪ গংগের নামে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। স্থানীয় লোকজন গণস্বাক্ষর দিয়েছে ইউপি সদস্য সাজিনুর মিয়ার বিরুদ্ধে। অভিযোগ সূত্রে জানাযায়, সাজিনুর মিয়া ইউ/পি সদস্য হওয়ার পর তার নিজেস্ব লাঠিয়াল বাহীনি দ্বারা বিভিন্ন লোকজনের ভোগ দখলিয় সরকারি খাস ভূমি জোর পূর্বক দখল করা তার নিত্যদিনের ঘটনা। এরই ধারাবাহিকতায় গত ২৪ ফেব্রুয়ারি সকালে ইউপি সদস্য সাজিনুর মিয়া তার লাঠিয়াল বাহিনী নিয়ে তাহিরপুর উপজেলাধীন মন্দিয়াতা মৌজায় সরকারি কবরস্থান ও চলাচালের গোপাট দখল করে সরকারি কাজে ব্যবহৃত এক্সক্যাভেটর দ্বারা মাটি কাটিয়া কবরস্থান ও গোপাট ভরাট করিয়া তাহার দখলে নেওয়ার চেষ্টা করছেন (তাহিরপুর উপজেলাধীন মৌজাঃ-মন্দিয়াতা, জেএল নং- আরএস ০৫, খতিয়ান নং- আরএস ০১ দাগ নং- আরএস ৩৪৫ ও ৩৪৪ পরিমান ১.৫০ শতাংশ কবরস্থান ও গোপার্ট)। এসময় স্থানীয় এলাকাবাসী দেখতে পেয়ে সাজিনুর ও তার সাথে থাকা লোকজনকে বাঁধা নিষেধ প্রদান করে। এসময় ইউপি সদস্য সাজিনুর ও তার লাঠিয়াল বাহিনী সরকারি কবরস্থান ও পোপাট তাহার বলিয়া দাবি করে। এবং স্থানীয় গ্রামবাসীদের উপর ক্ষেপে গিয়ে বিভিন্ন হুমকি ধামকি দেয়। পরে আব্দুল কাদির নামের এক ব্যাক্তি প্রতিবাদ করিলে এসময় সাজিনুর মিয়া ও আব্দুল কাদিরের মধ্যে কথা কাটাকাটি একপর্যায়ে ইউপি সদস্য সাজিনুর মিয়া ও তার লাঠিয়াল বাহিনী আব্দুল কাদিরকে মারধর করে। পরে নিরুপায় হয়ে মারধরের শিকার আব্দুল কাদির গত (২৬ ফেব্রুয়ারী) সাজিনুর মিয়া সহ আরও ৩/৪ গংগের নামে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে আরও জানাযায়, শুধু কবরস্থান আর গোপটেই নয়! ইতিপূর্বেও ইউপি সদস্য সাজিনুর মিয়া তাহিরপুর উপজেলাধীন কিসমত মন্দিয়াতা মৌজায় কয়েকজন হতদরিদ্র কৃষকের ভোগ দখলিয় ভূমি হইতে উচ্ছেদ করিয়া মাটি ভরাট করিয়া ১১টি প্লট তৈরী করিয়া ১১টি প্লট প্রায় ১৫,০০,০০০/- (পনের লক্ষ) টাকায় বিক্রয় করিয়া টাকা আত্মসাত করে।
এ বিষয়ে স্থানীয় মুক্তিযোদ্ধা আব্দুল মতিন বলেন, আমরা মেম্বার সাজিনুরের লাঠিয়াল বাহিনীর কাছে অসহায়। সে এলাকায় কবরস্থান ও সরকারি রাস্তাসহ সব সরকারি জায়গায় জোরপূর্বক দখল করে ভরাট করে নিজের দখলে নিয়েছে, আবার কোন জায়গায় পুকুর করে মাছ চাষ করে ভোগদখল করছে। সে সরকারি লোক সার্ভেয়ার, তহসিলদার এমন কি ইউএনও স্যারের নির্দেশও মানেনা।
স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল হক বলেন, আমাদের কবরস্থান ও মানুষের চলাচলের গোপাট (রাস্তা) সাজিনুর মেম্বার তার লাঠিয়াল বাহিনী নিয়ে জোরপূর্বক দখল করে ভোগদখল করছে। গ্রামবাসী বাঁধনিষেধ করলে আমাদের মারপিট করে। পরে আমরা উপজেলা প্রশাসনকে জানালে সার্ভেয়ার তহসিলদার এসে মাইপা (মেপে) কবরস্থান ও রাস্তায় লাল নিশানা টানিয়ে দিয়ে যায়। তার যাওয়ার পরেই সাজিনুর ও তার লাঠিয়াল বাহিনী নিশানা উড়িয়ে ফেলে দিয়ে আবার দখল করে। সে সরকারের নিষেধাজ্ঞাও মানেনা। এখন এই বিচার আল্লার কাছে দিছি। এখন আল্লায় যদি বিচার করে।
এ বিষয়ে অভিযুক্ত সাজিনুর মিয়া তার উপর সকল অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, আমি আমার রের্কডের জায়গায় পুকুর করেছি। কোন সরকারি কবরস্থান বা রাস্তা দখল করেনি। এটা তহসিলদার নিজেই আমাকে মেফে দিয়ে গেছে। অভিযোগকারী আব্দুল কাদিরের বিরুদ্ধে আমি অভিযোগ করার পর সে আমার বিরুদ্ধে এখন এই মিথ্যা অভিযোগ করেছে। আব্দুল কাদির নিজেই সরকারের অনেক খাস জায়গা জোরপূর্বক দখল করে খাচ্ছে।
এ বিষয়ে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আআসাদুজ্জামান রনি বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সেতুর অভাবে সীমান্তবর্তী দশটি গ্রামের হাজার হাজার মানুষের
জনদুর্ভোগ 8 hours আগে

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ছত্র ছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 2 days আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 3 days আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 3 days আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 4 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 4 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 4 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 5 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক