admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২১ ১১:৩৯ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু , স্টাফ রিপোর্টার ঢাকা থেকেঃ সাভারের থানা রোড থেকে ৩১ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব- ৪। সোমবার(১৩ ডিসেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন র্যাব ৪ সিপিসি ২ এর কোম্পানী কমান্ডার রাকিব মাহমুদ খান।
এর আগে সোমবার দিবাগত রাত সোয়া ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে সাভারের আনন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব। আটককৃত আসামী ব্রাহ্মণবাড়িয়া জেলার মোঃ সালমান(২৭)। এসময় তার কাছ থেকে ৩১ কেজি গাঁজা, ১ টি প্রাইভেট কার ও ৫ টি মোবাইল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী বেশ কিছুদিন যাবত সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা কিনে এনে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছিল।
রাকিব মাহমুদ খান বলেন, গ্রেফতারকৃত আসামীকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।