admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২১ ৮:০৯ অপরাহ্ণ
ররফিকুল ইসলাম জিলু, সাভার ঢাকা প্রতিনিধিঃ আজ ৭ ই নভেম্বর ২০২১ রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর এলাকার শাহিবাগ মহল্লায় এ অভিযান পরিচালনা করেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপক মোঃ আফতাব হোসেন।

এ সময় বকেয়া বিল আদায় অভিযানে প্রায় শতাধিক বহুতল ভবনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক মোঃ আফতাব হোসেন বলেন, তিতাস গ্যাসের নিয়মিত অভিযানে বকেয়া বিল আদায় বিশেষ অভিযান পরিচালনা করে শতাধিক বাসাবাড়ির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপক মোঃ আফতাব হোসেন, উপ-ব্যবস্থাপক মোঃ আনিছুর রহমানসহ তিতাস গ্যাসের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।