হোম
নির্বাচিত কলাম

ঢাকা শহরে ভাস্কর্যের নামে মূর্তি বানাতে দেয়া হবে না, রক্ত দেবো তবু ঈমান বিক্রি করতে দেবো না।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২০ ৮:১৯ পূর্বাহ্ণ

ঢাকা শহরে ভাস্কর্যের নামে মূর্তি বানাতে দেয়া হবে না-এম কে নিউজ

ফাইল ছবি

ঢাকা শহরে ভাস্কর্যের নামে মূর্তি বানাতে দেয়া হবে না, রক্ত দেবো তবু ঈমান বিক্রি করতে দেবো না। আমরা সবাই রসুল সেনা ভয় করি না বুলেট বোমা। জীবন থাকতে মুসলমানরা ভাস্কর্যের নামে মূর্তি বানাতে দেবে না। মূর্তি বানাতে হলে মন্দিরে গিয়ে বানান। জনগণ চিকিৎসা পাচ্ছে না, গরীব মানুষ খাবার পাচ্ছে না। আর জনগণের টাকায় মসজিদের নগরীতে মূর্তি নির্মাণ কোনো ভাবেই মেনে নেয়া হবে না। আল্লাহ আপনাকে অনেক সময় দিয়েছে মুসলমানের পাশে থাকুন। বিজাতীয় সংস্কৃতি পরিহার করে বঙ্গবন্ধুর রূহের শান্তি কামনায় আন্তরিক হোন। মা-বাবা এবং নিজের নামের ইজ্জত রক্ষায় সজাগ থাকুন।

রাজধানীর দোলাইপাড় চত্বরে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপনের পরিবর্তে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর রূহের মাগফিরাত কামনায় আল্লাহর ৯৯ নাম অঙ্কিত স্মৃতিস্তম্ভ স্থাপনের দাবিতে গতকাল শুক্রবার বাদ জুমা নগরীর গোন্ডারিয়াস্থ ধূপখোলা মাঠে তৌহিদী জনতা ঐক্য পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত গণসমাবেশে শীর্ষ ওলামায়ে কেরাম এসব কথা বলেন। ভাস্কর্যের নামে মূর্তি নির্মাণ করা হলে ২৪ ঘন্টার মধ্যে তা’ বুড়িগঙ্গায় ফেলে দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়।

এদিকে, দোলাইরপাড় চত্বরে টিনের বেড়া দিয়ে নির্মাণস্থল ঘিরে রাখার আশাপাশে সকাল ৯টা থেকেই দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। রায়েট কার তলব করা হয়। দোলাইরপাড় চত্বরে গণ সমাবেশের ডাক দেয়া হলেও প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী গেন্ডারিয়ার ধূপখোলা মাঠে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। ভ্রাম্যমান ট্রাকের ওপর থেকেই শীর্ষ ওলামায়ে কেরাম বক্তব্য রাখেন। জুমার নামাজের পর পরই আশপাশের মসজিদসহ বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মুসল্লি ধূপখোলা মাঠে গণসমাবেশে অবস্থান নিতে শুরু করে। পোস্তগোলার ওপারে গণসমাবেশে অংশ নিতে আসা মুসল্লিদের পুশিল বাধা দেয়। নারায়ণগঞ্জ থেকে গণসমাবেশে আসার মুসল্লিদের ঢাকা-চট্টগ্রাম রোডের সাইনবোর্ডে পুলিশ বাধার সৃষ্টি করে। বাদ জুমা মধুপুর পীর সাহেব মাওলানা আব্দুল হামিদ পূর্ব দোলাইরপাড় জামে মসজিদে জুমা আদায় শেষে ধূপখোলা মাঠে গণসমাবেশে যোগদানের উদ্দেশ্যে যাত্রা করলে দোলাইরপাড় চত্বরে পুলিশ তাকে আটকে দেয়।

পরে স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার হস্তক্ষেপে তাকে ছেড়ে দেয়া হয়। হাফেজ ফজলে রাব্বির কুরআন তেলাওয়াতের মাধ্যমে গণসমাবেশের কার্যক্রম শুরু হয়। মাওলানা আহমদ আব্দুল কাইয়ূমের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন নায়েবে আমীরুল মুজাহিদীন মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই। ভাস্কর্যের নামে মূর্তি স্থাপনের প্রতিবাদে অনুষ্ঠিত গণসমাবেশে আরো বক্তব্য রাখেন, আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, দলের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, আল্লামা নূরুল হুদা ফয়েজী, নারায়ণগঞ্জ ডিআইটি জামে মসজিদের খতীব মাওলানা শাহ আব্দুল আউয়াল, মেরাজনগর বড় মাদরাসার মুহতামিম মাওলানা রশিদ আহমদ, মুফতি মনিরুজ্জামান, মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, মাওলানা গাজী আতাউর রহমান, বিক্রমপুরের পীর সাহেব মুফতি নূর হোসাইন নূরানী, মুফতি আব্দুল আজিজ, মুফতি মাসুম বিল্লাহ, মুফতি আশরাফ আলী নূরী, মাওলানা মুফতি সিদ্দিকুর রহমান, অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা মোঃ ইমতিয়াজ আলম, মুফতি আফজাল হোসেন রব্বানী, মুফতি গোলাম সরওয়ার ফরিদী, হাফেজ মাওলানা হাসান বিন বাশার, মুফতী হাবিবুর রহমান মিসবাহ, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম, আবু আব্দুল্লাহ মাহমুদী, প্রকৌশলী আশরাফুল আলম, কে এম আতিকুর রহমান, মাওলানা লোকমান হোসেন জাফরী, শাহাদাৎ হোসেন, মাওলানা মুনসুর রহমান সাকী ও মাওলানা দেলোওয়ার হোসেন বেলালী।

সভাপতির বক্তব্যে মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেন, যে দেশের গরীব মানুষ খেতে পায় না, চিকিৎসা পাচ্ছে না সেখাবে জনগণের টাকা ভাস্কর্যের নামে মূর্তি নির্মাণ করতে দেয়া হবে না। মূর্তি নির্মাণের চক্রান্ত রুখে দেয়া হবে ইনশাআল্লাহ। তিনি বলেন, মনে রাখবেন এদেশ কারো বাপ দাদার দেশ নয়। যদি মূর্তি নির্মাণ করতে চান মন্দিরে গিয়ে মূর্তি নির্মাণ করুন। মুফতি ফয়জুল করীম বলেন, শরীয়ত বিরোধী কাজের জন্য আমরা রক্ত দিতে চাই না, তবে রক্ত দেয়া শুরু হলে রক্ত বন্ধ হবে না। আমরা মাঠ ছাড়ার প্লেয়ার নই বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, দোলাইরপাড়ে মূর্তি নির্মাণ করা হলে মহাবিপদ সঙ্কেট দেখবেনা। ভাস্কর্যের নামে দোলাইরপাড়ে মূর্তি স্তাপন করতে দেয়া হবে না এটা পরিস্কার। মূর্তি নির্মাণ করা হলে তা’ বুড়িগঙ্গায় ফেলে দেয়া হবে।

মধুপুর পীর সাহেব মাওলানা আব্দুল হামিদ প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, আল্লাহ ্আপনাকে অনেক সময় দিয়েছেন মুসলানের পক্ষে থাকুন। আপনার পিতা-মাতার নামের ইজ্জত রক্ষা করুন। মধুপুর পীর সাহেব বলেন, দু’বছর আগে আল্লামা শফীর উপস্থিতিতে আপনাকে (প্রধানমন্ত্রী) বলেছিলাম ১৮ কোটি মানুষের প্রাণের দাবি কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করুন আমরা আপনাকে নৌকায় চড়ে ভোট দেবো। কিন্ত এখনো এ দাবি পূরণ করা হয়নি। প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেন, প্রধানমন্ত্রী একজন মুসলমান। তিনি পবিত্র কুরআন পড়েন।

কিন্ত কোনো মুসলমান মূর্তি বানাতে পারে না এটা কী তিনি জানেন না। তিনি বলেন, আমরা সবাই রসুল সেনা ভয় করিনা বুলেট বোমা। আমাদের হাতিয়া দু’টি একটি হচ্ছে পবিত্র কুরআন আরেকটি হাদিস। তিনি বলেন, ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করতে দেবো না; দেবো না। আল্লামা নূরুল হুদা ফয়েজী সরকারের উদ্দেশ্যে বলেন, আপনারা ভুল পথে হাঁটছেন। ফেরাউন নমরূদের পথ ছেড়ে ইসলামের পথে ফিরে আসুন। তিনি বলেন, সকল মূর্তি অপসারণ না হওয়া পর্যন্ত মুসলমানরা ঘরে ফিরে যাবে না। আল্লামা রশিদ আহমদ বলেন, মসজিদের নগরীতে মূর্তির নগরী জনগণ মেনে নিবে না। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্যে করে বলেন, জাতির আমানত ্আপনার হাতে। এমন কিছু করে বিতর্কিত হবে না। এদেশের মুসলমানরা শিরক মুক্ত এবং বিদআত মুক্ত পরিবেশে বাঁচতে চায়। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রূহের মাগফিরাত কামনায় দোলাইরপাড়ে ভাস্কর্যের নামে মূর্তি না বানিয়ে আল্লাহর ৯৯ নাম সম্বলিত স্মৃতিস্তম্ভ নির্মাণ করুন।

মাওলানা আব্দুল আউয়াল বলেন, বঙ্গবন্ধুর করবে আযাব হোক এটা আমরা চাই না। তিনি বলেন, জেদ্দা- মক্কা সড়কে পবিত্র কুরআন রেহাল সম্বলিত সম্মানজনক গেইটের আলোকে দোলাইরপাড়ে কুরআনের গেইট করুন। মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন, ক্ষমতায় গেলে মদিনার সনদের আদলে দেশ চালাবেন। কিন্ত মদিনার সনদে কোনো মূর্তি ভাস্কর্য নেই। তিনি বলেন, কোন মদিনার সনদ অনুসরণ করে মসজিদের শহরে মূর্তি বানাতে চাইছেন জনগণ জানতে চায়। তিনি সকল মূর্তি অপসারণের জোর দাবি জানান। মুফতি নূর হোসাইন নূরানী সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, মূর্তি কীভাবে ভাঙ্গতে হয় নবীপ্রেমিক মুসলমানরা জানেন।

মূর্তির সাথে বাংলাদেশের মুসলমানরা কোনো দিন আপোস করবে না। তিনি বলেন, দোলাইপাড়ে মূর্তি বানানো হলে ২৪ ঘন্টার মধ্যে ভেঙ্গে বুড়িগঙ্গায় ফেলে দেয়া হবে। মাওলানা গাজী আতাউর রহমান বলেন, মূর্তি পৌত্তলিক সংস্কৃতি। জনগণ ঈমানের দাবিতে মাঠে নেমে এসেছে। এটা কোনো সরকার বিরোধী আন্দোলন নয়। তিনি বলেন, লেলিনের মূর্তি রাশিয়ার জনগণ টেনে নামিয়েছে। মূর্তি নির্মাণ করে ঈমানদারদের হৃদয়ে আঘাত দিয়ে নতুন সঙ্কট সৃষ্টি করবেন না। মুফতি মাসুম বিল্লাহ বলেন, মসজিদের শহর ঢাকাকে মূর্তির শহর বানাতে দেয়া হবে না। শাহাদাৎ হোসেন বলেন, ময়মনসিংহে উলঙ্গ মহিলার মূর্তি স্থাপন করে সরকারের ভাব-মর্যাদা ক্ষুন্ন করা হয়েছে।

যেখানেই মূর্তি তৈরি করা হবে সেখানেই প্রতিহত করা হবে ইনশাআল্লাহ। বীর মুক্তিযোদ্দা আলহাজ আবুল কাশেম বলেন, মূর্তি নির্মাণের জন্য আমরা মুক্তিযুদ্ধ করিনি। তিনি বলেন, এদেশে হয় মূর্তি থাকবে না হয় মুসলমানরা থাকবে। মাওলানা লোকমান হোসেন জাফরী বলেন, মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু আওয়ামী লীগের সম্পদ নয়; শেখ মুজিবুর রহমান গোটা জাতির সম্পদ। তাঁর নাম ব্যবহার করে মূর্তি নির্মাণ মুসলমানরা মেনে নিবে না। মূর্তি বানাতে হলে মন্দিরে গিয়ে বানান। মুফতি আশরাফ আলী নূরী বলেন, ওলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মুসল্লিরা প্রধানমন্ত্রীকে সুপরামর্শ দেয়ার জন্য রাজপথে নামছেন। বঙ্গবন্ধুর রূহ কষ্ট পাক এটা কেউ চায় না। মূর্তি নির্মিত হলে গুণায় জারিয়া হবে। এ থেকে আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন!

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 21 hours আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 21 hours আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 2 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 2 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 2 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 3 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 3 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 3 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 3 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক