admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ জুলাই, ২০২১ ১০:০৯ অপরাহ্ণ
ঢাকা রাজধানীতে তৃতীয় দিনে লকডাউনের কারণে আটক আরো ৬২১ জন। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান কঠোর লকডাউনের বিধিভঙ্গের অভিযোগে তৃতীয় দিনে আরো ৬২১ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৩৪৬ জনকে জরিমানা করা হয়েছে ১ লাখ ৬ হাজার ৪৫০ টাকা। আজ শনিবার রাজধানীতে পুলিশের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই আটক ও জরিমানা করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া উইং জানায়, আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালনা করা হয় ভ্রাম্যমাণ আদালত।
এতে বিধিনিষেধ অমান্য করায় টানা তৃতীয় দিনের মতো আটকের ঘটনা ঘটে। এর আগে লকডাউনের প্রথম দিন গত ১ জুলাই বিধিনিষেধ অমান্য করায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আটক করা হয় ২৫০ জনকে। এর মধ্যে ৭৩ জনকে গ্রেপ্তার দেখিয়ে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়, জরিমানা করা হয় ৫৬ জনকে। দোকান খোলা রাখায় অর্থদণ্ড হয় ১০ জনের, রাস্তায় নামায় ২২২টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়।
সপ্তাহব্যাপী (১-৭ জুলাই) কঠোর লকডাউনের বাকি দিনগুলোতেও রাজধানীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা জানিয়েছে ডিএমপি। সেইসঙ্গে বিধিভঙ্গের জন্য জেল-জরিমানাও অব্যাহত রাখার কথা বলা হয়। সপ্তাহব্যাপী (১-৭ জুলাই) কঠোর লকডাউনের বাকি দিনগুলোতেও রাজধানীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা জানিয়েছে ডিএমপি। সেইসঙ্গে বিধিভঙ্গের জন্য জেল-জরিমানাও অব্যাহত রাখার কথা বলা হয়।
অবশ্য ডিএমপির পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছিল যে, সরকারি বিধিনিষেধ কার্যকর করার ক্ষেত্রে কোনো ছাড় দেয়া হবে না। রীতিমতো সর্বোচ্চ কড়াকড়ি আরোপ করা হবে সারাদেশে। সে অনুযায়ী, রাজধানীর মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে অবস্থান নিয়েছে পুলিশ রাস্তায় বের হলেই রাজধানীবাসীকে কৈফিয়ত দিতে হচ্ছে। এ ছাড়া রাস্তায় টহল দিচ্ছে বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরাও।