admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ জুন, ২০২১ ১০:৩৮ অপরাহ্ণ
ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার তারিখ ঘোষণা,সশরীরে অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১ জুন) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনাভাইরাসের কারণে অনার্স ও মাস্টার্স পর্যায়ের যেসব পরীক্ষা স্থগিত করা হয়েছিল, সেগুলো ১৫ জুন থেকে অনুষ্ঠিত হবে। এছাড়া ১ জুলাই থেকে শুরু হবে সকল বর্ষের চূড়ান্ত পরীক্ষা। সবগুলো পরীক্ষা হবে সশরীরে। মঙ্গলবার (১ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভাটি অনুষ্ঠিত হয় ভার্চুয়াল মাধ্যমে। সিদ্ধান্ত অনুযায়ী, করোনাভাইরাস পরিস্থিতি যত খারাপই হোক না কেন, ঘোষিত তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরিস্থিতি বিবেচনায় পরীক্ষাগুলো হতে পারে অনলাইনে। তবুও তারিখ পরিবর্তন করা হবে না।
অনেক পরীক্ষা জমা হয়ে পড়ায় সাপ্তাহিক ছুটির দিনেও পরীক্ষা নেওয়ার অনুমোদন দিয়েছে একাডেমিক কাউন্সিল। এমনকি দিনের কয়েক শিফটে পরীক্ষা নেওয়া হবে। পরিস্থিতি বিবেচনায় অনলাইনে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি হিসেবে একটি সফটওয়্যার প্রস্তুত করা হচ্ছে, যার কাজ শেষ পর্যায়ে। পরীক্ষা গ্রহণের তারিখ নির্দিষ্ট করা হলেও আপাতত হল খোলা হচ্ছে না।
এদিকে আজ (১ জুন) অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে আসন্ন ঈদুল আজহার পর বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের পর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেন, চলতি জুনের শুরুতেই চীনা টিকার প্রয়োগ শুরু হবে। প্রথমেই দেওয়া হবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের। এই পরিকল্পনা সামনে রেখেই বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত হয়েছে।