হোম
শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় এবার অনলাইনে আবেদন করেছেন ২ লাখ ৭৬ হাজার ৩৯১ জন ,,প্রতি আসনে ৩৮ জন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০১৯ ১:১১ অপরাহ্ণ

ফাইল ছবি

dtv,, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার আবেদন শেষ হয়েছে। পাঁচটি ইউনিটে মোট ৭ হাজার ১১৮টি আসনের বিপরীতে এবার অনলাইনে আবেদন করেছেন ২ লাখ ৭৬ হাজার ৩৯১ জন শিক্ষার্থী। যা ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ছিল ২ লাখ ৭২ হাজার ৫১২ জন। সে হিসেবে আবেদনপত্র বেড়েছে ৩ হাজার ৮৭৯টি।
তবে আসনের পার্থক্যের কারণে গত শেষ সেশনের মতো এবারও প্রতি আসনের জন্য ৩৮ জন শিক্ষার্থী লড়ায় সমন্বিতভাবে বাড়েনি প্রতিদ্বন্দ্বিতা।
বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য বাংলানিউজকে বলেন, ২৭ আগস্ট (মঙ্গলবার) রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়ার সময় শেষ হয়। ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে চলমান রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সূত্র ও আগের পরীক্ষার তথ্য বিশ্লেষণে জানা যায়, এবার বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটে ১ হাজার ৭৯৫ আসনের বিপরীতে আবেদন করেছেন ৮৮ হাজার ৯৭০ জন। প্রতি আসনের জন্য লড়বেন ৪৯ জন। ২০১৮-১৯ শিক্ষাবর্ষে যা ছিল প্রতি আসনে ৪৭ জন।

কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটে ২ হাজার ৩৭৮ আসনের বিপরীতে আবেদন করেছে ৪৫ হাজার ৩ জন ভর্তিচ্ছু। সে হিসেবে প্রতি আসনে লড়বেন ১৮ জন। ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ২ হাজার ৩৭৮টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩৬ হাজার ২৫০ জন। প্রতি আসনে প্রতিদ্বন্দ্বী ছিলেন ১৫ জন।
ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটে ১ হাজার ২৫০ আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ২৮ হাজার ৯৫৮ জন। প্র্রতি আসনে প্রতিদ্বন্দ্বী ২৩ জন। ২০১৮-১৯ শিক্ষাবর্ষে সমান সংখ্যক আসনের বিপরীতে ২৭ হাজার ৫৩৪ জন আবেদন করেছেন। প্রতি আসনে লড়েন ২২ জন।
সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটে ১ হাজার ৫৬০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৯৭ হাজার ৪৬৪ জন। বরাবরের মতো বিভাগ পরিবর্তনের ইউনিটে বেশি সংখ্যক শিক্ষার্থী আবেদন করেছেন। সে হিসেবে একটি আসনের জন্য লড়বেন ৬২ জন ভর্তিচ্ছু। ২০১৮-১৯ শিক্ষাবর্ষে আবেদন করেছিলেন ১ লাখ ৬১৪ জন। সে হিসেবে এবার গতবারের তুলনায় আবেদন কমেছে।
চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১৫ হাজার ৯৯৬ জন শিক্ষার্থী। প্রতি আসনের জন্য লড়বেন ১১৮ জন ভর্তিচ্ছু। ২০১৮-১৯ শিক্ষাবর্ষে আবেদনকারীর সংখ্যা ছিল ২৫ হাজার ১৪৪ জন।
১৩ সেপ্টেম্বর ‘গ’ ইউনিটের পরীক্ষা দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২০ সেপ্টেম্বর, ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ সেপ্টেম্বর, ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ সেপ্টেম্বর, ‘চ’ ইউনিটের তত্ত্বীয় পরীক্ষা ১৪ সেপ্টেম্বর ও অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর। ‘ক’, ‘খ’, ও ‘ঘ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ৩ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত। ‘গ’ ও ‘চ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ৩০ আগস্ট বিকেল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত।
সংশ্লিষ্ট সূত্র বাংলানিউজকে জানায়, ৭৫ নম্বরের নৈর্ব্যক্তিক ও ৪৫ নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়মে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট ৯০ মিনিটের পরীক্ষায় অংশ নিতে হবে পরীক্ষার্থীদের। নৈর্ব্যক্তিক পরীক্ষার জন্য ৫০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য সময় থাকবে ৪০ মিনিট।
প্রতিটি নৈর্ব্যক্তিকের জন্য ১.২৫ নম্বর বরাদ্দ থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে ০.২৫ নম্বর। লিখিত অংশে প্রশ্নের মান ২ থেকে ৫-এর মধ্যে হবে। ভর্তি পরীক্ষায় পাস করতে হলে প্রার্থীকে নৈর্ব্যক্তিক অংশে ৩০ এবং লিখিত অংশে ১২ নম্বরসহ মোট ৪৮ নম্বর পেতে হবে। বিষয়ভিত্তিকভাবেও পরীক্ষার্থীদের পাস করতে হবে।https://www.facebook.com/D-TV-881207148717249/

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা ইটভাটায় ২০ লাখ টাকা জরিমানা।
আইন-বিচার 5 hours আগে

ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন
আন্তর্জাতিক 7 hours আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অবৈধভাবে পেট্রোল বিক্রির দায়ে দুইজনের অর্থদন্ড
রংপুর 8 hours আগে

নকল মুক্ত পরিক্ষায় কঠোর প্রশাসন-রাণীশংকৈলে সিসি ক্যামেরার আত্ততায় সব কেন্দ্র।
রংপুর 8 hours আগে

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ১১৭৮ জন,একজন
রংপুর 9 hours আগে

নওগাঁয় চার খুনের নেপথ্যে সম্পত্তির বিরোধ নাকি অন্য কিছু?
দুর্ঘটনা 10 hours আগে

দিনাজপুরের বিরামপুরে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা।
অর্থনীতি 16 hours আগে

ঠাকুরগাঁও হরিপুরে সাংবাদিকদের সাথে জনসংগঠন ভূমিহীন সমন্বয় পরিষদের মতবিনিময় সভা
রংপুর 1 day আগে

দিনাজপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক।
রংপুর 1 day আগে

বগুড়া সিটি করপোরেশন ঘোষণা: নতুন সম্ভাবনার দ্বার খুললো উত্তরাঞ্চলের প্রবেশদ্বার।
বগুড়া 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক