হোম
ঢাকা

ঢাকা নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ড জুস কারখানার মালিক এমএ হাশেম-সহ আটজন হত্যা মামলায় গ্রেফতার, ৪ দিনের রিমাণ্ড।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ জুলাই, ২০২১ ৭:০৪ অপরাহ্ণ

ফাইল ছবি

ঢাকা নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ড জুস কারখানার মালিক এমএ হাশেম-সহ আটজন হত্যা মামলায় গ্রেফতার, ৪ দিনের রিমাণ্ড।নারায়ণগঞ্জের রূপগঞ্জের যে কারখানায় আগুন লেগে অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছে, সেটির মালিকসহ আট জনকে পুলিশ একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানোর পর চারদিনের রিমাণ্ড মঞ্জুর করেছে একটি আদালত। রূপগঞ্জের জুস কারখানার মালিক এমএ হাশেমসহ আট ব্যক্তিকে আটকের পর একটি হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখায় পুলিশ। নারায়ণগঞ্জের এসপি জায়েদুল আলম জানিয়েছেন, আটককৃতদের জন্য ১০ দিনের রিমাণ্ডের আবেদন করা হলে ৪দিনের রিমাণ্ড মঞ্জুর করেন আদালত।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। দুপুরে ঘটনাস্থলে গিয়ে আটকের তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। মন্ত্রী বলেন, তাদেরকে মূলত জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে হাশেম ফুডস অ্যান্ড বেভারেজ নামক কারখানাটির স্বত্বাধিকারী এমএ হাশেমও রয়েছেন বলে জানান নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম। বৃহস্পতিবার সন্ধ্যায় বহুতল এই কারখানা ভবনটিতে আগুন লেগে এখন পর্যন্ত অন্তত ৫২ জন মানুষ মারা গেছে।

নিহতদের মধ্যে অধিকাংশই শিশু শ্রমিক বলে জানা যাচ্ছে। দমকল বাহিনী প্রাথমিকভাবে তদন্ত করে জানিয়েছে, অগ্নিকাণ্ডের সময় কারখানার বেশিরভাগ ফ্লোরের দরজা বন্ধ থাকায় মানুষ বের হতে না পেরে নিহতের এত ঘটনা ঘটেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনার তদন্ত করে জড়িতদের শাস্তির আওতায় আনা হবে। এদিকে দমকল বাহিনীর উপ পরিচালক দেবাশীষ বর্ধন জানাচ্ছেন, ওই কারখানার মূল উদ্ধার তৎপরতা শুক্রবারই শেষ করা হয়েছে।

জীবিত বা মৃত কাউকে উদ্ধার করার সম্ভাবনা কম, তবে যদি পাওয়া যায় এই আশায় এখনো উদ্ধার তৎপরতা চালিয়ে যাওয়া হচ্ছে। রবিবার সন্ধ্যে নাগাদ আনুষ্ঠানিকভাবে উদ্ধার তৎপরতা শেষ করা হবে বলে তিনি জানান। এদিকে যারা নিহত হয়েছে, তাদের পরিচয় নিশ্চিত করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে শনিবার মৃতদেহগুলোর ডিএনএ সংগ্রহ করা হয়েছে। নিখোঁজদের অনেক স্বজনকেই শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভিড় করতে দেখা গেছে।

যা বলছে কারখানার মালিক পক্ষঃ কারখানাটির ভবনের চারতলায় তালাবদ্ধ থাকায় এবং অগ্নিনির্বাপণ যন্ত্র না থাকার যে অভিযোগ করেছে ফায়ার সার্ভিস এবং স্থানীয় প্রশাসন, সে ব্যাপারে সজীব গ্রুপের মালিক এম. এ. হাসেমের বক্তব্য পাওয়া যায়নি। তবে মালিকের পক্ষ থেকে ঐ গ্রুপের একজন ম্যানেজার কাজী রফিকুল ইসলাম বিভিন্ন অভিযোগ অস্বীকার করেছেন। ইকুইপমেন্ট (যন্ত্রপাতি) এনাফ (যথেষ্ট) পরিমাণ ছিল। আমার অ্যালার্ম দেয়ার জন্য সবকিছু ছিল,” বলেন মি. ইসলাম।
তিনি আরও বলেন, আপনার নীচতলায় আগুন ধরার কারণে পুরাটা ছড়ায় গেছে।

এই ঘটনার ক্ষেত্রে বড় অভিযোগ এসেছে যে, ভবনে তালাবদ্ধ ছিল, সেকারণে শ্রমিকরা বের হতে পারেননি। ফায়ার সার্ভিস এই অভিযোগ করেছে। এ ব্যাপারে জানতে চাইলে কারখানাটির মালিক পক্ষের কাজী রফিকুল ইসলাম বলেছেন, এটি মিথ্যা কথা, এটি সম্পূর্ণ ভিত্তিহীন। কিন্তু ফায়ার সার্ভিস বলেছে, আগুন নেভানোর পর তারা চারতলায় তালাবদ্ধ থাকায় একটি জায়গায় ৪৯ জনে মৃতদেহ পেয়েছেন। তাহলে সেটাকে কীভাবে মিথ্যা কথা বলছেন? এই প্রশ্ন করা হলে কাজী রফিকুল ইসলাম বলেছেন, যখন নীচ তলায় আগুনটা ধরেছে, তখন সবাই আতঙ্কে উপরে চলে গেছে।

এখন এই যে এত মানুষের মৃত্যু হলো-এর দায়িত্বটা কে নেবে?

এই প্রশ্নে ইসলামের বক্তব্য হচ্ছে, ডিসি মহোদয় এবং ডিআইজির সাথে কথা বলা হয়েছে। এটা আমাদের মালিক পক্ষ দেখবে। এদের ক্ষতিপূরণ সম্পূর্ণ ম্যানেজমেন্ট দেবে। কিন্তু ক্ষতিপূরণই শুধু বিষয় নয়। এই যে এতগুলো প্রাণহানি হলো, সেখানে একটা দায় দায়িত্বের প্রশ্ন আসে- এ ব্যাপারে কারখানাটির মালিকপক্ষের কাজী রফিকুল ইসলামের জবাব একই। এটা অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন।

আইএলও-র উদ্বেগঃ রূপগঞ্জের কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের শ্রম বিষয়ক সংস্থা আইএলও। সংস্থাটি এক বিবৃতিতে নিহত ও আহতদের শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। সংস্থাটি বলছে, অগ্নিকাণ্ডের এই ঘটনাটি বাংলাদেশের ভবনগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে কারখানা মালিক ও কতৃপক্ষের জরুরি হস্তক্ষেপের গুরুত্বকে নতুন করে সামনে আনছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বগুড়ায় চোর সন্দেহে শামীম নামে এক যুবককে রাতভর নির্যাতন চালিয়ে
অপরাধ 7 hours আগে

পঞ্চগড়ের সীমান্ত থেকে ৪ জন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।
আইন-বিচার 7 hours আগে

ঠাকুরগাঁওয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন।
রংপুর 8 hours আগে

কেন্দ্রীয় লোকো মোটিভ কারখানা পরিদর্শন মার্কিন রাষ্ট্রদূত-ব্রেন্ট ক্রিস্টেনসেন।
তথ্য ও প্রযুক্তি 10 hours আগে

বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী জনগণের প্রত্যাশা।
রংপুর 11 hours আগে

ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযানে গ্রেফতার-৩ : বিপুল পরিমান মাদক উদ্ধার।
অপরাধ 11 hours আগে

১৪ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় তদন্তের রেডার ও সিডিআরে
আইন-বিচার 1 day আগে

বাংলাদেশের স্বাস্থ্যখাতে যুক্তরাষ্ট্রের ২৪ লাখ ডলারের সহায়তা।
আন্তর্জাতিক 1 day আগে

চাঁদার দাবীতে ব্যবসায়ী হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও
আইন-বিচার 1 day আগে

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পীরগঞ্জের ডুবন্ত লিপনের পরিবারকে ২৫ হাজার
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক