admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২১ ৮:৫৩ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, স্টাফ রিপোর্টার ঢাকা থেকেঃ ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক ঘটনায় দুই বছরের শিশু ও অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। এসব অপরাধের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ ও র্যাব।
জানা গেছে, ২৯ নভেম্বর (মঙ্গলবার) দিবাগত রাতে সাভার পৌর এলাকার ডগরমোড়া মহল্লায় নিজ ভাড়া ঘরে দুই বছরের ওই শিশুকে জোর পূর্বক ধর্ষণ করে দুলাল হোসেন (৩৬) নামের এক যুবক।
পরে ওই শিশু গুরুতর অসুস্থ হয়ে পড়লে ধর্ষণের বিষয়টি জানা জানি হয়। ভুক্তভোগী পরিবার রাতেই সাভার মডেল থানায় উপস্থিত হয়ে দুলাল হোসেনকে প্রধান আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। এরপর পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
অপরদিকে, আশুলিয়ার বাইপাইলের বসুন্ধরা এলাকায় অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আশরাফুল ইসলাম আরিফ (২২) কে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৪। সোমবার সন্ধ্যায় বাইপাইলের বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব-৪।
ধর্ষণের শিকার দুই জনকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেছে পুলিশ। বিষয়টি নিশিচত করেছেন সাভার মডেল থানার ওসি তদন্ত মোমেনুল ইসলাম।