হোম
অপরাধ

ঢাকার সন্ত্রাসী ঘাঁটি নিয়ে উদ্বেগ, রাতে যৌথ টহল।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২০ ১০:০০ পূর্বাহ্ণ

ঢাকার সন্ত্রাসী ঘাঁটি নিয়ে উদ্বেগ, রাতে যৌথ টহল-এম কে নিউজ

ফাইল ছবি

প্রতিবেশী দেশ ভারতের মিজোরামে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর ঘাঁটি’র অস্তিত্ব রয়েছে। এমন তথ্যে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। এ ছাড়া দুই দেশের গুরুত্বপূর্ণ সীমান্তে যৌথ টহলের কথাও হয়েছে। শুক্রবার আসামের গোহাটিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের ৫১তম সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিষয়টি তুলে ধরেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম।

এ সম্মেলন গত ২২ ডিসেম্বর শুরু হয়ে আজ শুক্রবার শেষ হয় একটি যৌথ বিবৃতির মাধ্যমে। গণমাধ্যমে পাঠানো বিজিবির এক বিবৃতিতে বলা হয়েছে, ওই ‘সন্ত্রাসী আস্তানাগুলো’ ধ্বংস করতে বিএসএফের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
এ সময় সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের ‘জিরো টলারেন্স নীতির’ কথা তুলে ধরেন বিএসএফ মহাপরিচালক। মিজোরামে এমন কোনো আস্তানা থেকে থাকলেও যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।

যৌথ বিবৃতিতে প্রায়শই সীমান্তে নিরস্ত্র বাংলাদেশিদের হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। এমন ঘটনা শূন্যের কোটায় নামাতে সীমান্তবর্তী স্পর্শকাতর এলাকাগুলোতে রাত্রিকালীন যৌথ টহল দেয়ার বিষয়ে সম্মত হয়েছে বিজিবি ও বিএসএফ।
এ সম্মেলনে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রাখার পাশাপাশি আস্থা বাড়ানোর পদক্ষেপ নেয়া, সীমান্তের ১৫০ গজের মধ্যে উন্নয়নমূলক কাজ না করা এবং সীমান্তে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে একমত হয় দুই পক্ষ।

উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে, বাংলাদেশের মানুষ সর্বদা এর প্রশংসা করে বলে মন্তব্য করেন বিজিবি মহাপরিচালক। তিনি বলেন, মানবাধিকার সমুন্নত রাখতে সীমান্তে অপরাধীদের হত্যার বদলে প্রচলিত আইনে বিচারে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানান তিনি।বিবৃতিতে অদূর ভবিষ্যতে সীমান্ত হত্যা উল্লেখযোগ্য হারে কমানোর আশ্বাস দেন বিএসএফ মহাপরিচালক। সীমান্তে জনসচেতনতা জোরদার ও সমন্বিত টহল বাড়ানোসহ অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার বিষয়ে সম্মত হয় দুই পক্ষ।

গরু-মাদক-স্বর্ণ চোরাচালানসহ নানা ধরনের আন্তঃসীমান্ত অপরাধ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তা দমনে বিএসএফের সহযোগিতা কামনা করে বিজিবি। চোরাকারবারীদের তাৎক্ষণিক ও প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান এবং প্রয়োজনে যৌথ অভিযান চালানোর ব্যাপারে উভয় পক্ষ একমত হয়। প্রায়ই ভারতীয় নাগরিক ও বিএসএফ সদস্যরা বাংলাদেশে ঢুকে পড়ায় উদ্বেগ প্রকাশ করেন বিজিবি মহাপরিচালক। দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ধরে রাখতে এবং ‘ভুল বোঝাবুঝি ও অপ্রীতিকর পরিস্থিতি’ এড়াতে বিএসএফের সহযোগিতা চান তিনি।

সম্মেলনে গৃহীত সিদ্ধান্তগুলোর পাশাপাশি বিভিন্ন বিষয় আলোচনায় স্থান পেয়েছে। এতে বিজিবি মহাপরিচালকের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। এর মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও রয়েছেন। আগামীকাল শনিবার তাদের দেশে ফেরার কথা রয়েছে। অন্যদিকে, বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্তানার নেতৃত্বে ১২ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল সম্মেলনে অংশ নেয়। তাদের মধ্যে দেশটির স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিও ছিলেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনের আলোতেই ছাগল চুরি আদমদীঘিতে জনতার হাতে আটক ২ যুবক,সিএনজি
অপরাধ 7 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 20 hours আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 20 hours আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 20 hours আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 21 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 21 hours আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 23 hours আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 23 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক