হোম
তথ্য ও প্রযুক্তি

ডেইলি স্টারের-প্রথম আলো সামনে বিক্ষোভের কারণ কী? যা জানা যাচ্ছে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৪ ১০:৪৪ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম নিউজ ডেক্সঃ বাংলাদেশের প্রথম সারির দু’টি সংবাদমাধ্যম প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের বিরুদ্ধে ‘ভারতপন্থী’সহ বেশকিছু অভিযোগ তুলে সেগুলোর প্রধান কার্যালয়ের সামনে গত কয়েক দিন বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করতে দেখা গেছে একদল ব্যক্তিকে। বাংলাদেশের জনগণ তৌহিদী জনতাসহ বিভিন্ন ব্যানারে একত্রিত হওয়া ওইসব বিক্ষোভকারীরা পত্রিকা দু’টির সম্পাদকের পদত্যাগ ও বিচার চাচ্ছেন। এমনকি, বিক্ষোভ মিছিল থেকে সোমবার প্রথম আলোর দুটি জেলা কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনাও ঘটানো হয়েছে, যা নিয়ে সাংবাদিকসহ বিভিন্ন মহলে উদ্বেগ তৈরি হয়েছে। ভিত্তিহীন অভিযোগ তুলে চাপ সৃষ্টি করতেই পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে মনে করছে পত্রিকাটির কর্তৃপক্ষ।

তারা যখন বলছে যে, ডেইলি স্টার এটা করেছে, তখন সেটার পক্ষে তথ্য দেখাক। একটা নিউজ দেখাক, কলাম দেখাক….আমরা সেটা নিয়ে আলোচনা করি,” বিক্ষোভকারীদের দাবির বিষয়ে মন্তব্য করেন দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। এদিকে, হামলার ঘটনায় সাংবাদপত্রের মালিক ও সাংবাদিকদের সংগঠনের পক্ষ থেকে নিন্দা ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে যে, এ ধরনের ঘটনা আগামীতে আর সহ্য করা হবে না। বাংলাদেশে অবশ্য এর আগে ২০০৭ সালেও একবার একটি ব্যঙ্গচিত্র প্রকাশকে কেন্দ্র করে প্রথম আলোর বিরুদ্ধে এ ধরনের বিক্ষোভ দেখা গিয়েছিল। কিন্তু এবার প্রথম আলো-ডেইলি স্টারের বিরুদ্ধে হঠাৎ এই বিক্ষোভের কারণ আসলে কী?

এখন পর্যন্ত যা যা ঘটেছেঃ ভারতপন্থী আখ্যা দিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই ফেসবুক, ইউটিউবসহ সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমে প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে নানান প্রচারণা চালাতে দেখা যাচ্ছিলো। সেটারই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার কাওরান বাজার এলাকায় অবস্থিত দৈনিক প্রথম আলো পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি শুরু করে একদল ব্যক্তি। বাংলাদেশের জনগণ ব্যানারে একত্রিত হওয়া ওইসব বিক্ষোভকারীরা অবশ্য সেদিন খুব বেশি সময় পত্রিকাটির কার্যালয়ের সামনে অবস্থান করতে পারেননি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে সরিয়ে দেন।

এর পরদিন, অর্থাৎ শুক্রবার একই ব্যানারে তারা অবস্থান নেয় ঢাকার ফার্মগেট এলাকায় অবস্থিত দ্য ডেইলি স্টার পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে। বিক্ষোভকারীরা জানান, ভারতীয় আগ্রাসন প্রতিরোধে তারা প্রথম আলো-ডেইলি স্টার পত্রিকার সামনে জিয়াফত ও জোড়া গরু জবেহ কর্মসূচি পালন করবেন। সেদিন পত্রিকাটির কার্যালয়ের সামনের সড়কে জুমার নামাজও পড়েন তারা, যা নিয়ে পরবর্তীতে বেশ আলোচনা-সমালোচনা হতে দেখা যায়। একই ধারাবাহিকতায় শনিবারেও দুই পত্রিকা অফিসের সামনে কিছু সময়ের জন্য অবস্থান নেয় দলটি। কিন্তু রোববার দুপুর থেকে প্রধানত প্রথম আলো কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করতে থাকে অর্ধ-শতাধিক বিক্ষোভকারী।

পূর্বঘোষণা অনুযায়ী সেদিন সত্যি সত্যি গরু এনে সেটি জবাই করে এবং প্রথম আলো কার্যালয়ের পাশের একটি সড়কে হাড়ি বসিয়ে রান্নাও করতে শুরু করেন তারা। প্রথম আলো কার্যালয়ের সামনে বিক্ষোভকারীদের এমন অবস্থান ছিল সোমবার
ছবির ক্যাপশান, প্রথম আলো কার্যালয়ের সামনে বিক্ষোভকারীদের এমন অবস্থান ছিল সোমবার পরিস্থিতি নিয়ন্ত্রণে বিকেলে কার্যালয়টির সামনে বড় সংখ্যক সেনা ও পুলিশের সদস্য মোতায়েন করে প্রশাসন। সেসময় বিক্ষোভকারীদের ওই এলাকা থেকে সরে যেতে বলে পুলিশ। কিন্তু তারপরও না সরতে চাওয়ায় একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে উভয়পক্ষে বেশ কয়েকজন আহত হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ পরে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এমন পরিস্থিতিতে গোটা কারওয়ান বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রাতে পরিস্থিতি শান্ত হয়ে আসলেও সোমবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বগুড়া, বরিশাল, ময়মনসিংহ, চাঁদপুর, মাদারীপুরসহ বিভিন্ন জেলায় প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করে বিক্ষোভকারী ও তাদের সমর্থকরা। রাজশাহীতে ‘আলেম ওলামা ও তাওহীদি জনতা’র ব্যানারে বের হওয়া মিছিল থেকে জেলার প্রথম আলো কার্যালয়ে হামলা চালানো হয়। সেদিন রাতে পত্রিকাটির বগুড়া অফিসেও ইট-পাটকেল নিক্ষেপ ও সাইনবোর্ড ভাংচুরের ঘটনা ঘটে। এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ। হামলার ঘটনায় জড়িতদের কাউকে আটকও করতে পারেনি তারা।

বিক্ষোভকারীরা কী বলছে?
বিক্ষোভকারীদের অভিযোগ, প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কারণেই বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। পত্রিকা দু’টিকে দিল্লির দাসত্বকারী এবং ‘বাংলাদেশ ও ইসলামের শত্রু’ আখ্যা দিয়েছেন তারা। দিল্লির দাসত্বকারী, বাংলাদেশ ও ইসলামের শত্রু এই প্রথম আলো-ডেইলি স্টার বাংলাদেশে এক-এগারোর কারিগর। শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে স্বৈরাচার হয়ে ওঠার সুযোগ করে দিয়েছে তারা বলেন বিক্ষোভকারী একজন। কর্মসূচি চলাকালে ‘ডেইলি স্টার’কে ব্যঙ্গ করে দিল্লি স্টার’ বলতেও শোনা গেছে। এদিকে, অবস্থান কর্মসূচি পালনের শুরুর দিকে বিক্ষোভকারীদের কেউ কেউ প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকা বন্ধের দাবিও তুলছিলেন।

মূলত সেই ভাবনা থেকেই ব্যানারে জিয়াফত শব্দটি রাখা হয়েছিল বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। কিন্তু সরকারসহ বিভিন্ন মহল এই দাবির বিপক্ষে অবস্থান নেওয়ার পর সেখান থেকে তাদের সরে আসতে দেখা যাচ্ছে। এক-এগারো ঘটানো থেকে শুরু করে এই দুই পত্রিকার সম্পাদক যত অন্যায় কাজ করেছেন, প্রোপাগান্ডা ছড়িয়েছেন, সেগুলো স্বীকার করে নিয়ে এখন তাদেরকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে এবং পদত্যাগ করতে হবে। পত্রিকা চালু থাকুক,” বলেন বিক্ষোভ কর্মসূচির অন্যতম সংগঠন শের মোহাম্মদ। একইসঙ্গে, পত্রিকা দুটির সম্পাদককে আইন আওতায় এনে বিচারেরও দাবি করেছেন বিক্ষোভকারীরা। দ্রুত এসব দাবি মেনে ব্যবস্থা নেওয়া না হলে শিগগিরই নতুন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারীও দিয়েছেন তারা। যদিও মঙ্গলবার অবশ্য পত্রিকাগুলোর অফিসের সামনে নতুন কোনো বিক্ষোভ বা জমায়েত দেখা যায়নি।

কী বলছে প্রথম আলো-ডেইলি স্টার?
বিক্ষোভকারীদের পক্ষ থেকে যেসব অভিযোগ তোলা হয়েছে, বাস্তবে সেগুলোর কোনো ভিত্তি নেই বলে দাবি করেছে দৈনিক প্রথম আলো কর্তৃপক্ষ। অভিযোগ গুলোর সবকটিই ভিত্তিহীন এবং অসত্য। আমরা একটা স্বাধীন সংবাদপত্র হিসেবেই নিজেদের পরিচালনা করি এবং বস্তুনিষ্ঠতা বজায় রেখে কাজ করি,” বিবিসি বাংলাকে বলেন দৈনিক প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ। ডেইলি স্টারের পক্ষ থেকেও একই দাবি করা হয়েছে। এটা (অভিযোগ) তথ্যভিত্তিক নয়। তারা যখন বলছে যে, ডেইলি স্টার এটা করেছে, তখন সেটার পক্ষে তথ্য দেখাক। একটা নিউজ দেখাক, কলাম দেখাক….আমরা সেটা নিয়ে আলোচনা করি, বলছিলেন দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। পত্রিকা দুটি এটাও বলেছে যে, সমালোচনা গুলো তথ্যভিত্তিক হলে সেটি গ্রহণ করতে তারা প্রস্তুত রয়েছে। গণমাধ্যম বা একটা পত্রিকা সমালোচনার ঊর্ধ্বে না। ডেইলি স্টার যে এ পর্যন্ত এসেছে, তার কারণ আমরা সমালোচনা গ্রহণ করি। কিন্তু সেটা তো তথ্যভিত্তিক হতে হবে,” বলেন মি. আনাম।

দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম: কিন্তু তথ্যভিত্তিক সমালোচনার না করে মুখে মুখে যেভাবে ঢালাও সমালোচনা করা হচ্ছে, সেটিকে স্বাধীন সাংবাদিকতার উপর আঘাত হিসেবেই দেখছেন তারা। এটা তো চাপ তৈরি করার চেষ্টা। আর আজকে একটা আক্রমণ মেনে নেওয়া মানে কাল আরেকটা আক্রমণের পথ তৈরি করে দেয়া। আমাদের কর্মীসহ গোটা সাংবাদিক মহল এখন এটা নিয়ে উদ্বিগ্ন,” বলেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক মি. শরিফ। বিক্ষোভের ঘটনাটি পরিকল্পিত বলেই মনে করছেন পত্রিকা দু’টির দায়িত্বশীল ব্যক্তিরা। কেউ না কেউ তো নিশ্চয় এর পেছনে রয়েছেন, সংগঠিত করছেন। না হলে বিক্ষোভে প্রতিদিন এত মানুষ আসছে কোথা থেকে?, বলছিলেন মি. শরিফ। আমরা দেখছি যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ এগুলা নিয়ে কথা বলছেন, তারপর একদল লোক এসে এগুলো করছেন। কাজেই তাদের মধ্যে তো একটা যোগসূত্র আছেই, তবে সেটি রাজনৈতিক কি-না, সে ব্যাপারে আমরা নিশ্চিত নয়,” বলেন প্রথম আলোর নির্বাহী এই সম্পাদক।
তবে কার্যালয়ের নিরাপত্তা প্রদানসহ সার্বিকভাবে তারা অন্তর্বর্তী সরকারের সহযোগিতা পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

সরকার যা বলছে: বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সোমবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা জানান যে, গণমাধ্যমের ওপর হামলা বা পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করাকে কোনোভাবেই সমর্থন করে না অর্ন্তবর্তী সরকার। কোনো পত্রিকা অফিসে ভাংচুর করা, পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করা, সেটা আমরা সমর্থন করি না। এই ধরনের ঘটনা পরবর্তীতে ঘটলে টলারেট (সহ্য) করা হবে না, সোমবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সোমবার রাজশাহী ও বগুড়ায় প্রথম আলো কার্যালয়ে হামলা ও ভাংচুরের যে ঘটনা ঘটেছে, সেটির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আমরা আহ্বান জানাব, কোনো অনাকাঙ্ক্ষিত বা নৈরাজ্যকর পরিস্থিতিতে যেন জনগণ অংশ না নেয়। বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় এমন কাজ থেকে যেন আমরা বিরত থাকি, বলেন মি. ইসলাম। তবে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন তথ্য উপদেষ্টা। আমাদের আহ্বান থাকবে, ক্ষোভ থাকলে শান্তিপূর্ণভাবে যাতে প্রকাশ করে। মানুষের সভা সমাবেশ করার অধিকার রয়েছে। যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তারা আইনগত পদক্ষেপ নিতে পারে, সাংবাদিকদের বলেন মি. ইসলাম।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

নওগাঁর চাঞ্চল্যকর মিতু হত্যার পর টয়লেটের ট্যাংকে লাশ রহস্য উদঘাটন,
অপরাধ 10 hours আগে

কুড়িগ্রামের ইজিপিপি বন্ধে ঈদের আনন্দ থেকে বঞ্চিত হাজারো পরিবার।
রংপুর 17 hours আগে

ঠাকুরগাঁও হরিপুরে বাইক ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে ‎শিক্ষক নিহত। ‎
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুর পৌরসভায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা ও ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান
তথ্য ও প্রযুক্তি 2 days আগে

পঞ্চগড়ে চুরি,মাদক,অবৈদ্ধ ও অপকর্ম কারীর বাবা এবং চোরের কাছ থেকে
আইন-বিচার 2 days আগে

সান্তাহারে ট্রেন যাত্রীর কাছ থেকে দশ কেজি গাঁজা উদ্ধার গ্রেপ্তার-৪।
অপরাধ 2 days আগে

পলাশবাড়ীতে মন্দির ও মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাসের বিরুদ্ধে মিথ্যাচার অপপ্রচারের প্রতিবাদে
আইন-বিচার 2 days আগে

আন্তর্জাতিক নারী দিবস পীরগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা।
আন্তর্জাতিক 3 days আগে

ঠাকুরগাঁওয়ের ফিলিং ষ্টেশনগুলোতে তেল বিক্রি বন্ধ করা হয়েছে।
রংপুর 3 days আগে

আদমদীঘিতে ৪০ লিটার চোলাইমদসহ সুজন পাহান গ্রেফতার: ডিএনসি।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক