হোম
অপরাধ

ডা. জাফরুল্লাহ বলেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে ভূত ঢুকেছে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ জুলাই, ২০২০ ৬:৫৩ অপরাহ্ণ

Dr.Zafurullah-mknewsbd

ফাইল ছবি

করোনাভাইরাসের একটা প্রতিষেধক বাংলাদেশে পরীক্ষা করা হবে, এ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এত মাথাব্যথা কেন প্রশ্ন করে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে চক্রান্তকারী ও ভূতের প্রবেশ ঘটেছে। ঠিক যেভাবে এতদিন ধরে তৃতীয় বিশ্বের কণ্ঠরোধ করে রেখেছ পুঁজিবাদের ধারক ও ওষুধ কোম্পানিগুলো।

অতীতে ইউরোপের বিভিন্ন কোম্পানির পক্ষে আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) গবেষণা করেছে উল্লেখ করে তিনি আরো বলেন, সে সময় গবেষণার ক্ষেত্রে তো কোনো আপত্তি তোলা হয়নি। তাহলে এখন চীনের এই করোনার ভ্যাকসিন পরীক্ষা করা নিয়ে এত আপত্তি কেন? এখানে আপত্তির কারণ- এই গবেষণার সঙ্গে ট্রিলিয়ন ডলারের ব্যবসা জড়িত রয়েছে, জনগণের স্বাস্থ্যব্যবস্থা জড়িত রয়েছে। চীনের এই করোনা প্রতিরোধী প্রতিষেধক যদি একবার ট্রায়ালে সফল হয়ে যায়, তাহলে আমাদের অনেক অর্থ বেঁচে যাবে।

তিনি আরো বলেন, একটি ভ্যাকসিন নিয়ে গবেষণা করতে অনেক অর্থের প্রয়োজন পড়ে। এর পেছনে অনেক সময়ও ব্যয় করতে হয়। অথচ গবেষণা সফলের পর একবার ভ্যাকসিন উৎপাদন শুরু হলে এর মূল্য অনেক কমে যায়। তাই বাংলাদেশের উচিত, সক্রিয়ভাবে চীনের এই করোনার প্রতিষেধক ট্রায়ালে অংশ নেওয়া। এ ক্ষেত্রে বেইজিংয়ের সঙ্গে একটি চুক্তি করা যেতে পারে, যে গবেষণা সফল হলে প্রতিশেধকটির ৫০ শতাংশের মালিক হবে বাংলাদেশ। এতে মানবকল্যাণও হবে, আবার দেশের জনগণের স্বার্থও রক্ষা করা হবে।

গণস্বাস্থ্যের ট্রাস্টি আরো বলেন, বাংলাদেশে চীনের ভ্যাকসিন গবেষণা না করতে দেওয়ার পেছনে আন্তর্জাতিক চক্রান্ত রয়েছে। আমাদের এই চক্রান্তের বিষয়ে আলোচনা ও গবেষণা করা প্রয়োজন। বিষয়টি ব্যাপকভাবে আলোচনা করে আন্তর্জাতিক এ চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, বাংলাদেশে প্রতিষেধক পরীক্ষার অনুমতি দেওয়ার মালিক হচ্ছে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি)। তারা ইতোমধ্যে চীনের প্রতিষেধকটি পরীক্ষার অনুমতি দিয়েছে। কিন্তু হঠাৎ এতে আপত্তি তুলে গবেষণা বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে প্রমাণ হয় যে, আন্তর্জাতিক এ চক্রান্তের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অংশগ্রহণ রয়েছে। আন্তর্জাতিক চক্রান্তের চর ও দালালরা বিভিন্নভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুপ্রবেশ করেছে। তাই এখনই দেশের জনগণকে বিষয়টি বোঝাতে না পারলে আগামীতে বাংলাদেশে করোনার ওষুধ উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে মনে করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য বিষয়ক সেমিনার।
তথ্য ও প্রযুক্তি 16 hours আগে

বগুড়ায় সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার।
আইন-বিচার 1 day আগে

বগুড়ার ধুনটে বন্ধুর স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে।
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরে কুরিয়ার ভ্যানসহ ৪ গাড়িতে ডাকাতি, ডিবির অভিযানে গ্রেপ্তার ৮।
অপরাধ 2 days আগে

পঞ্চগড়- ১ আসনের সাবেক এমপি মুক্তারের দুই দিনের রিমান্ড মঞ্জুর
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে প্রায় সোয়া লাখ টাকা মূল্যের বিক্রয়
অপরাধ 2 days আগে

রাজশাহী নগরীর সাধুর মোড়ে পুকুর ভরাট করে ছয়তলা ভবন নির্মাণের
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে ভূগর্ভস্থ পানির মানচিত্র প্রণয়নে ৩ দিনের কর্মশালা সমাপ্তি।
তথ্য ও প্রযুক্তি 3 days আগে

কবিতা: হারিয়ে যাওয়া স্বপ্ন চাষি।
কবিতা 3 days আগে

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক