হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁয়ের জনসভায় মির্জা ফখরুল বলেছেন ৫ আগস্টের মতো রাস্তায় নামতে হবে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৪ ডিসেম্বর, ২০২৪ ১:২১ অপরাহ্ণ

ফাইল ছবি

হানিফুর আলী, স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁও সদ‌রের শিবগঞ্জ ডিগ্রি ক‌লেজ মাঠে সদর উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় মির্জা ফখরুল এ আহ্বান জানান। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আপনারা কি সত্যি সত্যিই পরিবর্তন চান? নাকি আবারো সেই আওয়ামী লীগের নৌকায় ফিরে যেতে চান? তখন উপস্থিত নেতাকর্মীরা না সূচক কথা বললে মির্জা ফখরুল বলেন, ৫ আগস্টে সবাই মিলে যেভাবে রাস্তায় নেমেছিলেন, তাহলে আবারও ঐক্যবদ্ধভাবে সবাই মিলে রাস্তায় নামতে হবে।

রাস্তায় নামতে হবে অধিকার আদায়ের জন্য, ভোটের অধিকার আদায়ের জন্য। ভাতের অধিকার এবং ন্যায়বিচার ও সামাজিক অধিকার পাওয়ার জন্য। মির্জা ফখরুল ব‌লেন, গত ১৫-১৬ বছর ধরে আমরা অনেক রক্ত দিয়েছি, অনেক কষ্ট করেছি এবং অনেক কষ্ট ভোগ করেছি। তাই আজকে আমাদের কাছে সবচেয়ে যেটা প্রয়োজন আমরা শান্তিতে থাকতে চাই, আমরা শান্তিতে একটি নির্বাচন করতে চাই। সে নির্বাচনে আমরা ভোট দিয়ে আমাদের যাকে পছন্দ তাকে নির্বাচিত করতে চাই।

আওয়ামী লীগের দুঃশাসনের কথা তুলে ধরে তিনি ব‌লেন, এখন আর জেলে যেতে হবে না। আমরা এখন ওই শান্তিতে আছি, যে রাত্রি হলে পুলিশ আমাদের বাড়িতে গিয়ে আক্রমণ করবে না। অন্তত এটুকু শান্তিতে আছি, আমাদেরকে ওই খেত বাড়িতে ধান বাড়িতে অথবা গাছের ওপরে বসে থাকতে হবে না রাত্রে। যেটা আমাদেরকে গত ১৫ বছর ধরে থাকতে হয়েছিল।

বিএনপি মহাসচিব বলেন, ১৯৭১ সালে আমরা যুদ্ধ করেছি একটি স্বাধীন রাষ্ট্রের জন্য। পাকিস্তান হানাদার বাহিনীর কাছ থেকে রক্ষা পেয়েছিলাম যুদ্ধ করে। বুকের রক্ত দিয়ে লাখ লাখ মানুষ শহীদ হয়ে গিয়েছিল‌। হিন্দু-মুসলমান ভাইয়েরা ঘরবাড়ি ছেড়ে ভারতে চলে গিয়েছিলাম। আমরা সেটা ভুলি নাই। আমরা যে ভারতে গেলাম, উদ্বাস্তু হয়ে গেলাম, আমাদের দেশের বাড়িঘর লুট হয়ে গেছে। পাক হানাদার বাহিনী লুট করে নিয়ে গিয়েছিল। পরবর্তীতে আমরা স্বাধীন হলাম যুদ্ধ করে এবং একটি দেশ পেলাম। আমাদের মনে আশা ছিল যে, শেখ মুজিবুর রহমান বড় নেতা। তিনি আমাদেরকে পাকিস্তান থেকে এসে একটি সুন্দর দেশ দেবেন, শান্তির দেশ। যেখানে আমরা পরস্পর পরস্পরের সঙ্গে ভাই ভাইয়ের মতো বাস করব। কিন্তু দুর্ভাগ্য আমাদের আমরা সেটা পাই নাই। ওই স্বাধীন হওয়ার পর থেকেই শুরু হয়ে গেছে এই দেশে হানাহানি কাটাকাটি খুন জখম হিংসা।

মির্জা ফখরুল বলেন, সবচেয়ে দুঃখজনক ব্যাপার মান‌ুষ যে নেতাকে (শেখ মুজিবুর রহমান) এত ভালোবাসল, যে দলটাকে ভালোবাসত (আওয়ামী লীগ) সে দলটাই এ দেশের মানুষের ওপর চড়াও হয়ে গেল। রব সাহেবের জাসদ আওয়ামী লীগের কাছ থেকে সেই সময় বাহির হয়ে আসছিল। এ দলটা মনে করেছিল আওয়ামী লীগ সেই সময় ঠিকভাবে দেশ পরিচালনা করতে পারছিল না। ওই সময় আওমী লীগ দুর্নীতি চুরি লুটতরাজ নিয়ে ব্যস্ত ছিল। স্বাধীনতার পরপরই জাসদের প্রায় ৩০ হাজার নেতাকর্মীকে আওয়ামী লীগ হত্যা করেছিল।

তিনি আরও বলেন, গত ৫০ বছর ধরে আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি, শান্তির দেশ ভালোবাসার দেশ উন্নয়নের দেশ গড়ার জন্য। দুর্ভাগ্য আমাদের, আওয়ামী লীগের হাতে যখন দ্বিতীয়বার ক্ষমতায আসল ২০০৮ সালে, এরপর আবার শুরু হল অত্যাচার নির্যাতন। এবারের কায়দাটা ভিন্ন, ক‌য়েক‌টি দল রাখল গণতন্ত্রের একটা ফাসাদ থাকল। আবার শুরু করল বাকশালী। একদলীয় ব্যবস্থা করার জন্য। আওয়ামী লীগ আসার পরে ২০১২ সালে কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিল করে দিল। তারা দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করল। এর পরিপ্রেক্ষিতে আমরা তিনবার ভোট দিতে পারিনি। আওয়ামী লীগ ভোটের ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল।

মির্জা ফখরুল ব‌লেন, এখন একটা দাবি উঠেছে যে আমরা একাই সব করে ফেলেছি। আর আমরা যে ১৫ বছর ধরে মার খেলাম, মামলা খেলাম গায়েবি মামলা হলো জেল জুলুমের শিকার হলাম, তার কী হবে? উপস্থিত নেতাকর্মীর উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, শুধু আপনারাই হামলা-মামলার শিকার হন নাই, একই সঙ্গে সদরের প্রায় সাত হাজার আসামি, ১০০টির ওপরে মামলা দেওয়া হয়েছে। সারা দেশের ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছে এই আওয়ামী লীগ। ৭০০ মানুষকে গুম করে দিয়েছে। তিনি ব‌লেন, এই দেশটা কারো বাপের না। আমাদের রক্ত পানি করে এ দেশ স্বাধীন হয়েছে। আমরা সবাই জান দিয়ে পেয়েছি বাংলা। কারো দানে পাওয়া নয়। এই দেশটা আপনাদের; এই মাটি আপনাদের; এই মানুষগুলো আপনাদের। আপনাদেরকেই রক্ষা করতে হবে ‌‌এ মা‌টি ও দেশ।

বিএন‌পি মহাস‌চিব ব‌লেন, আমরা কারো ওপর প্রতিহিংসা চালাতে চাই না; কারো ওপর প্রতিশোধ নিতে চাই না; আমরা সবাইকে নিয়ে ভালোবেসে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। আসুন আমরা সবাই মিলে সে লক্ষ্যে কাজ করি ‌। সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম শরীফ ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিনসহ দলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 30 minutes আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 7 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 7 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 23 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 1 day আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক