admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ জানুয়ারি, ২০২৩ ৪:২৫ অপরাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ ঠাকুরগাঁও জেলায় বিজিবি’র শীতকালীন মহড়া চলছে। আজ বুধবার (০৪ জানুয়ারি) সকালে জেলা রাণীশংকৈল ও পীরগঞ্জ জেলায় বেশ কয়েকটি এলাকায় বিজিবি সদস্যদের শীতকালীন মহড়ার অনুষ্ঠান পরিদর্শন করেছেন রংপুর রিজিয়ন কমান্ডার জেনারেল বিএম নওরোজ এহসান।
পরিদর্শনকালে রিজিয়ন কমান্ডার প্রশিক্ষণে অংশগ্রহণকারী বিজিবি সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। উক্ত শীতকালীন মহড়া দেখতে জেলার ইলেক্ট্রনিক্স, প্রিন্ট ও অনলাইন নিউজ মিডিয়ার সংবাদ কর্মীরা মাঠ পর্যায় পরিদর্শন করেন। এ সময় রংপুর রিজিয়ন কমান্ডার বলেন পেশাগত দক্ষতার পাশাপাশি বিভিন্ন ধরনের প্রশিক্ষণ অত্যন্ত্য গুরুত্বপূর্ণ। শীতকালীন প্রশিক্ষণের মাধ্যমে বিজিবি সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন অভিযানিক, প্রশাসনিক,পরিবেশ পরিস্থিতি মোকাবেলা ও সাংগঠনিক সমন্বয় নিশ্চিত করা সম্ভব বলে মনে করেন তিনি।
শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন শেষে রিজিওন কমান্ডার বিজিবি’র জনকল্যাণ মূলক কাজের অংশ হিসেবে জেলার রাণীশংকৈল উপজেলার গোগর ঈদগাহ দারুস সুন্নাহ কাউমি মাদ্রাসা ও এতিমখানা মাঠে ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র ব্যবস্থাপনায় পীরগঞ্জ-রাণীশংকৈল উপজেলার প্রায় ৩ শতাধিক অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। শীতবস্ত্র বিতরণের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মোঃ সোহরাব হোসেন (পিএসসি), রংপুর রিজিয়নের পরিচালক অপারেশন লেঃ কর্নেল সৈয়দ সালাউদ্দিন নয়ন (পিএসসি), ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র পরিচালক অধিনায়ক লেঃ কর্নেল এসএস জাহিদ পারভেজ(পিএসসি), ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র সহকারী পরিচালক মিজানুর রহমান চৌধুরী, বিজিবি’র বিভিন্ন কর্মকর্তা, নওজোয়ানরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।