admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ জুন, ২০২১ ৯:০৮ অপরাহ্ণ
মোঃ আনোয়ার হোসেন,হরিপুর উপজেলা প্রতিনিধিঃ শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি ক ক্ষে আধুনিক মানসম্মত অবকাঠামো উন্নয়ন উপ-প্রকল্পের প্রস্তাবিত, মাধ্যমিক স্তরের ১৭ টি বিদ্যালয়ে ডিজিটাল শ্রেণিকক্ষ সজ্জিতকরণের ও উপকরণ সরবরাহের আয়োজনে উপজেলা পরিষদ হরিপুর, সহায়তায়, স্থানীয় প্রকৌশলী অধিদপ্তর হরিপুর ও জাপান ইন্টান্যাশল কোম্পানী (জাইকা), উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউল হাসান মুকুল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম, উপজেলা প্রকৌশলী মোঃ মনোয়ার হোসেন, ও প্রস্তাবিত স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ডিজিটাল শ্রেণি কক্ষে মালামাল গ্রহণ করেন। সিপিইউ,মনিটর,প্রিন্টার, মাল্টিমিডিয়া প্রজেক্টর, মাল্টিমিডিয়া প্রজেক্টরের পর্দা, মাল্টিমিডিয়া প্লাগ,কম্পিউটার টেবিল, কম্পিউটার চেয়ার,
উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ, মোঃ জিয়াউল হাসান মুকুল, উপস্থিত প্রতিষ্ঠান প্রধানগণের উদ্দেশ্য বলেন, শ্রেণি কক্ষে মানসম্মত অবকাঠামো মনোরম পরিবেশে শিক্ষাদান শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা বিকাশের বাহন । যেভাবে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক শিক্ষা উপকরণ সরবরাহ করছি,ঠিক তেমনি আপনাদেরকেও ছাত্র ছাত্রীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। যাতে ভবিষ্যতে দেশ গঠনে ভূমিকা রাখতে পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল করিম বলেন, সুষ্ঠু ভাবে ব্যবহার করতে না পারলে স্বল্প সময়ে নষ্ট হয়ে যাবে। যেভাবে ছাত্র ছাত্রীরা প্রাণবন্ত উৎসবমুখর পরিবেশে লেখাপড়া শিখতে গ্রহণ করতে পারে, কম্পিউটার ও বিজ্ঞান শিক্ষকগণ যদি মাল্টিমিডিয়া প্রজেক্ট এর মাধ্যমে শিক্ষণীয় বিষয় গুলো ভালো করে তুলে ধরতে পারেন,তাহলে শিক্ষার্থীদের আগ্রহ বাড়বে।