admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ জুন, ২০২৪ ৭:৫৮ অপরাহ্ণ
হরিপুর, ঠাকুরগাঁও,প্রতিনিধি: বিদুৎ এর তারে জামুন বড়বাড়ি গ্রামের মৃত, এনামুল হকের ছেলে মো: শফিকুল ইসলাম ( ২৭) নামের যুবক (১৩-৬-২০২৪ ইং) তারিখে দুপুর ১২টার সময় বিদ্যুৎস্পর্শ মারা যায় ।
ঠাকুরগাঁও জেলায় হরিপুর উপজেলা ২ নং আমগাঁও ইউনিয়ন পরিষদের জামুন বড়বাড়ি গ্রামে ঘটনাটি ঘটে
পারিবারিক সুত্রে জানা যায় মৃত এনামুল হকের তিন মেয়ে ও এক মাত্র ছেলে শফিকুল ইসলাম আয়ের একমাত্র ব্যক্তি ছিল।
মৃত শফিকুল এর বাবা একবছর দুইমাস আগে ও কিছু দিন পূর্বে ফুফু এবং চাচাতো ভাই মারা যায় , আজ সেও পরপারে পাড়ি জমান।শফিকুল ইসলাম নিজ ঘরের মধ্যে কারেন্ট তার সংযোগের কাজ করছিল। তারে লিকেজ থাকায় হাতের মধ্যে জড়িয়ে পড়ে তৎক্ষণাৎ মৃত্যু ঘটে।
মৃত্যুর সংবাদ পেয়ে স্থানীয় চেয়ারম্যান হবিবর রহমান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ কাইয়ুম পুষ্প , হরিপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। মৃত্যুর বিষয়টি হৃদয়বিদারক এলাকায় শোকের ছায়া নেমে আসে।