গোলাম রব্বানী, হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ মার্চ, ২০২৬ ৯:৩৫ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন শিক্ষক নিহত ও ০১ একজন গুরুতর আহত হয়েছে।ঘটনাটি ঘটেছে রবিবার ( ৮ মার্চ) ইফতার আগে আনুমানিক ০৬:০০ ঘটিকায় হরিপুর উপজেলার কামারপুকুর এলাকাধীন হরিপুর-রাণীশংকৈল সড়কের কামারপুকুর মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে । শাহ পরান নামের একটি মিনিবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের দুঘটনা ঘটে।
উক্ত দুর্ঘটনায় ঘটনাস্থলেই আলমগীর নামের ০১ (এক) জন ব্যক্তি মারা যায় এবং মাহবুব আলম নামের ০১ (এক) জন গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিলো। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বর্তমানে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।
জানা গেছে মৃত ব্যক্তি আটঘরিয়া(ডিমপুকুর) গ্ৰামের আলিম উদ্দিন বড় ছেলে আলমগীর হোসেন (৩৫) । তিনি আটঘরিয়া বর্ডার লাইন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক ছিলেন । আহত ব্যক্তি ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার কুজিশহর গ্ৰামের তমিজ উদ্দিন ছেলে মো. মাহবুব আলম (২৮)। তিনি সহকারী শিক্ষক হিসেবে ঐ স্কুলে কর্মরত ছিলেন। মো. মাহবুব হোসেন বর্তমানে দিনাজপুরে মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।
হরিপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হাকিম আজাদ বলেন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যেখান থেকে লাশ, মিনিবাস ও মোটরসাইকেল পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা থানায় নিয়ে আসে । বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। পরিবারের লোকজনের কোন আপত্তি না থাকায় গতকালকেই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার (৯ মার্চ) সকাল ১০:৩০ মিনিটে হাটপুকুর (সুন্দরী মোড়) মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত ও দাফনকার্য সম্পুর্ন হয়েছে।