admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ মে, ২০২০ ৬:১৩ অপরাহ্ণ
ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের ২০০ কর্মহীন ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রানের খাবার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন। এছাড়া তিনি কর্মহীন কাপড় দোকান্দার ১৬টি পরিবারের মাঝে ত্রানের খাবার বিতরণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনের নির্দেশনায় রায়পুরে ২০০টি,জামালপুর ২২০টি, নারগুন ২১৫টি, ও দেবীপুরে ১১১টি পরিবারের মাঝে মোট ৫টি ইউনিয়নের ৯৬২টি কর্মহীন ও দুঃস্থ পরিবারের মাঝ ত্রানের খাবার বিতরণ করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তা।
যুববাজার উদ্বোধনঃ আজ ঠাকুরগাঁও সদর উপজেলার পৌরসভার আর্ট গ্যালারি মোড়ে ইএসডিও প্রমোট প্রকল্পের তরুণদের উদ্যোগে ৩৫% ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিক্রির যুব বাজারের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার। বেসরকারি পর্যায়ে ত্রান বিতরণ আজ ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া, আকচা,ঢোলারহাট ইউনিয়নের ৪টি চার্চে উত্তর বংগ শিশু উন্নয়ন প্রকল্পের উপকারভোগী দুঃস্থ শিশুদের পরিবারের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও ত্রান বিতরণ করেন।

হ্যান্ড ওয়াসিং কীট বিতরণঃ ওয়ার্ল্ড ভিশন কর্তৃক সদর উপজেলার ২৩৮টি পরিবারের মাঝে হ্যান্ড ওয়াসিং কীট ও হ্যান্ড ওয়াসিং মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন। পৌরসভার সাওতাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা শিশু অফিসার ও ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তাগণ। ঝড়ে ক্ষতিগ্রস্থ বাড়ি সংস্কারের জন্য সদর উপজেলার করুনা বালা(৬৫) কে নগদ ৯ হাজার টাকা ও ৩ বান্ডিল টিন প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার।