admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২১ ৭:১০ অপরাহ্ণ
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ আজ ১১ জানুয়ারি ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে থ্রী স্টার ব্রিক্স ইট ভাটায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন। সেখানে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করায় ভাটার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার।
তিনি সেখানে প্রচুর পরিমাণ কাঠ জ্বালানি হিসেবে ব্যবহার করতে দেখতে পান। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী অফিসার জানান। আরও জানাযায় ঠাকুরগাঁও জেলায় মোট ১২৮ টির মত ইট ভাটা আছে যার অধিকাংশের বৈধতা নাই। কিন্তু পেশি শক্তি দিয়ে তারা এই ইটভাটা গুলো পরিচালনা করে আসছে। প্রশাসন নীরব। এই সব ইট ভাটা গুলোর কারনে প্রকৃতির ভারসাম্য হারাচ্ছে, মাটির উপরিভাগ উর্বরতা হারাচ্ছি, গাছপালা নির্বিচারে কেটে পরিবেশ দূষণ করছে ফসলের ক্ষতি সাধিত হচ্ছে।
এই সব ইটভাটা গুলো অনতিবিলম্বে বন্ধ করে দেওয়া জরুরি হয়ে পড়েছে। বাংলাদেশ সরকারের ঘোষণা হচ্ছে গাছ লাগান পরিবেশ বাঁচান অথচ প্রায় ইটভাটা গুলোতে গাছ পোড়ানো হচ্ছে নির্দিধায় ।