হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁও রোড বাজার অবৈধ দখলদারদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে-মেয়র।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২২ ৭:১৮ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও পৌরসভার আওতায় পরিচালিত ঐতিহ্যবাহী সবচেয়ে বড় পাইকারি রোড বাজার এখন প্রভাবশালীদের দখলে। দিনের পর দিন স্থানীয় প্রভাশালীরা দখলে নিয়ে নিজেরাই নিয়ন্ত্রন করছেন। গড়ে তুলেছেন বাজারের ভেতর একের পর এক বহুতল ভবন। জৌলুস হারিয়েছে বাজারের। এমন পরিস্থিতিতে জনপ্রতিনিধি অসহাত্বের কথা জানালেও পৌর মেয়র বলছেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা।

পৌর কর্তৃপক্ষের তথ্য মতে, স্বাধীনতার পর থেকেই রোড বাজারটি পরিচালিত হয়ে আসছে। ১৫ বছর আগেও হাটটি ইজারা দেয়া হয়েছিল ৫লাখ টাকায়। দখলের কারনে তা কমতে থাকায় গেল বছর ইজারা দেয়া হয়েছে মাত্র ৭০ হাজার টাকায়। এতে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। এ বাজারটি থেকে ঠাকুরগাঁও জেলার পাইকাররা সব ধরনের নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য ও গবাদিপশু কেনাবেচা করলেও এখন জৌলুস হারিয়েছে। বাজারের ভেতরে বাইরে ভবন গড়ে তোলায় দিন দিন জায়গা সংকটে পরে মুখ ফিরিয়ে নিয়েছে দুর-দুরান্তের ব্যবসায়ীরা।

কমেছে রাজস্ব আয়। বাজারের ঐতিহ্য ফিরাতে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে এরই মধ্যে পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রচারনা ও তালিকা করে কয়েকবার চিঠি দিলেও কার্যত প্রদক্ষেপ থমকে আছে। এমন অবস্থায় স্থানীয়রা যথাযথ প্রদক্ষেপের দাবি জানান। ইঞ্জিনিয়ার হাসিনুর রহমান সহ আরো অনেকেই বলেন, ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী রোড বাজারটি আজ কিছু প্রভাবশালী দখল করে অবৈধ ভাবে বাসা বাড়ি ও দোকান-পাট করেছেন। ভবন গুলো করার কারণে বাজারটি বাজার মনে হয়না। রোড বাজার দখলদারদের বিরুদ্ধে পৌরসভা কেন ব্যবস্থা নিচ্ছেন না? দুর্বলতা কোন জায়গায়? দখলের কারনে সরকার মোটা অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

আইন কি তাদের ছুইতে পারে না? নাকি আইনেই চেয়ে তাদের হাত বড়? পৌর কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে আমাদের দাবি দখলদারদের হাত থেকে ঐতিহ্যবাহী রোড বাজাড়টি উদ্ধার করে বাজারের জৌলুস ফিরিয়ে আনার। দখলের বিষয়ে সংশ্লিস্ট ওয়ার্ডের কাউন্সিলর একরামুদ্দৌল্লা সাহেব জানান, বছরের পর বছর বাজারকে নষ্ট করে ভবন গড়েছেন স্থানীয় প্রভাবশালীরা। বাজারের ভেতর দ্বিতল ভবন গড়ে তুলেছেন ডাঃ মোঃ নুর আলম, মোঃ কামাল হোসেন, মোঃ গোলাম হোসাইন, ভুট্রা বাবু, শুকুর বিহারী, মোঃ সমসেদ আলী, মোঃ আব্বাস আলী, জাপান সাহেব, শাহজাহান খান, মো. মইনুদ্দীনসহ আরো অনেকেই।
আর সরকারি জমি দখল করে আছেন মোঃ মোকাররম হোসেন, মো. হযরত আলী, রহমান ক্যাশিয়ার ও তার ছেলেরা, মিরাজ তালুকদার, সালাম ও মতি মাষ্টার গং, ভুট্রা বাবু ও পলাশ গং, রিয়েল, রতন, রুমু তালুকদার, হামিদ ও আশরাফুল গং, মোঃ হালিম ও কুরাইশী গং, ডিম বাবু, মোঃ গোলাম হোসেন ও রাজ গং। তাদের বিরুদ্ধে কয়েকবার নোটিশ দেয়া হয়েছে কিন্তু তারা কেউ বিষয়টি আমলে নেয়নি।

ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম জানান, বাজারের ভেতরে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বেশ কয়েকবার বলা হলেও কেউ কথা শুনছেন না। দখলদারদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেয়া হবে। পৌর কর্তৃপক্ষ সু-নির্দিষ্টভাবে অবৈধ স্থাপনের তালিকা দিলেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহের মোঃ সামসুজ্জামান।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 36 minutes আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 43 minutes আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 19 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 1 day আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 1 day আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক