admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২০ ৭:৩৭ অপরাহ্ণ
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ আজ ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের গিন্নি দেবী আগরওয়াল মহিলা কলেজে গত ৪ দিন ধরে উপবৃত্তির যাচাইয়ের জন্য ছাত্রীদের কলেজে ডেকে এনে শ্রেণীকক্ষে ফরম ফিলাপ করানোর বিষয়ে অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন সেখানে উপজেলা শিক্ষা অফিসার ও রুহিয়া থানার পুলিশ ফোর্স সহ যান।
এবং তিনি উদঘাটন করেন যে,অধ্যক্ষ করোনা প্রাদুর্ভাবের এই সময়ে ছাত্রীদের তাদের অভিভাবকসহ কলেজে আসতে বাধ্য করেছেন, ফলে সখানে ভীড় হয়ে স্বাস্থ্য বিধি লংঘন ও সরকারি নির্দেশনা না মেনে ছাত্রীদের শ্রেণি কক্ষে বসিয়েছেন। অধ্যক্ষ তার ভুল স্বীকার করে নিলে উপজেলা নির্বাহী অফিসার তাকে ২০ হাজার টাকা জরিমানা করেন।